Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

প্রতিবন্ধী যুবককে সাহায্য করার আশ্বাস দিলেন মিমি চক্রবর্তী, জানুন আসল ঘটনা

প্রতিবন্ধী যুবককে সাহায্য করার আশ্বাস দিলেন মিমি চক্রবর্তী, জানুন আসল ঘটনা

জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ইশ্বর, এই কথার মান রাখলেন মিমি। সংসদীয় কাজ, শুটিংয়ের পাশাপাশি তিনি বরাবরই মানব সেবায় এগিয়ে আসেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার এক প্রতিবন্ধী তরুণকে সাহায্যের আশ্বাস দিলেন মিমি।

সম্প্রতি এই অভিনেত্রীর একটি নতুন গানের টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই নন্দগোপাল জানা নামে এক যুবক এসে মিমির কাছে সাহায্যের আর্জি জানান। ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন,” “দিদি আমার প্রমাণ নেবেন। আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা আগুনে পুড়ে গিয়েছে। আমাকে একটু সাহায্য করুন দয়া করে।” আর এই কমেন্ট চোখে পড়তেই বিলক্ষন দেরি করেন নি মিমি। তিনিও সাহায্য করার আশ্বাস দেন ওই প্রতিবন্ধীকে। এমনকি এদিন মিমি লিখেছেন, “নিশ্চয় করব।

তোমাকে যোগাযোগ করার নম্বরটা আমাকে মেসেজ করে পাঠাও।” প্রসঙ্গত চলতি বছরে করোনার জন্য লকডাউনের সময় বহু দুস্থ মানুষদের যথাসাধ্য সাহায্য করেছেন মিমি। এমনকি আমফান ঝড়ে বিধ্বস্তদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। এলাকায় গিয়ে অনেক মানুষের সাহায্য করেন। লকডাউনে রাস্তায় থাকা অসহায় কুকুরদেরও তিনি আগলে রেখেছেন। তাদেরকে খাইয়ে নিজে বুঝিয়ে দিয়েছেন তিনি কতোটা মানবিক মনস্কের অধিকারি। এমনকি লকডাউন চলাকালীন চা কাকুর একটি ভিডিও আমাদের সামনে এসেছিল, যা নিয়ে আপামর জনগন হাসতেই ব্যস্ত, তখন মিমি নিজের মানবিকতা ভোলেনি। লকডাউনের সময় সেই মৃদুলবাবুর বাড়িতে নিজের প্রতিনিধি পাঠিয়ে অত্যাবশকীয় সামগ্রীও দান করেছিলেন।

আরও পড়ুন: মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক চট্টোপাধ্যায়! পুরস্কার গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় চোখে জল আনা বার্তা দিলেন অভিনেতার স্ত্রী, স্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment