Monday, 8 June 2026
Entertainment

‘সাদা শাড়ি পরে ‘সামি সামি’ নাচ’! স্টার জলসার পটল ওরফে অভিনেত্রী হিয়া দে কে অনুগামীরা জানালেন, ‘পুরো রশ্মিকার মত লাগছে’, ভাইরাল ভিডিও

‘সাদা শাড়ি পরে ‘সামি সামি’ নাচ’! স্টার জলসার পটল ওরফে অভিনেত্রী হিয়া দে কে অনুগামীরা জানালেন, ‘পুরো রশ্মিকার মত লাগছে’, ভাইরাল ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’র মাধ্যমে অত্যন্ত কম বয়সে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন টলিউড অভিনেত্রী হিয়া দে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে বিভিন্ন রকম মিউজিক রিল ভিডিও ভাগ করে নিতে দেখা যায় তাকে।

তবে অনেক ক্ষেত্রেই সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হতে হয় এই কিশোরী অভিনেত্রীকে। তবে এবার তার নাচ দেখে রীতিমত মুগ্ধ হলেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। নেতিবাচক কমেন্টের থেকে এবার বেশি মাত্রায় ইতিবাচক কমেন্টই দেখতে পাওয়া গেছে তার পোস্টে।

প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘পুস্পা’তে ‘সামি সামি’ গানে তাল মিলিয়ে ছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকার মন্দানা। এবার একেবারে তার মতোই দুধ সাদা শাড়ি পরে একই স্টেপ ফলো করতে দেখা গেল ছোট্ট পটল ওরফে অভিনেত্রী হিয়া দে কে। এদিন তার নাচ দেখে অনুগামীদের একটি বড় অংশ জানিয়েছেন একেবারে দক্ষিণী অভিনেত্রীর মতোই লাগছে এই শিশু শিল্পীকে। পাশাপাশি তার নাচের দক্ষতা প্রশংসিত হয়েছে অনুগামীদের কাছে।

প্রসঙ্গত বর্তমানে স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে হিয়াকে। ইতিমধ্যেই বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন তিনি। সবমিলিয়ে টলিউড এবং সোশ্যাল মিডিয়া দু’জায়গাতেই অনুগামীদের মনোরঞ্জন করছেন কিশোরী হিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)