Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

আদালতে বড় স্বস্তি ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০১৪ সালের টেট দিয়ে নিয়োগ পাওয়া ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে।
বুধবার আদালত জানিয়েছে দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। বিচারপতি চক্রবর্তী বলেন, যাঁরা ৯ বছর ধরে কাজ করছেন তাঁদের পরিবারের কথাও ভাবতে হবে। তাছাড়া এই শিক্ষকরা এত বছর শিক্ষকতা করছেন। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। তাই সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হচ্ছে। ডিভিশন বেঞ্চের এই রায় শোনার পরই হাইকোর্ট চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষকরা।
তৎকালীন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তাতে গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি চাকরি বাতিল করেন।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন পুরো বিষয়টি বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন: Shah in Nandigram: নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় পরিবর্তন, বিপুল ব্যবধানে জিতছেন শুভেন্দু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal