ইন্ডিগোর বিমান বিপর্যয় চরম আকার নিল। বৃহস্পতিবারের পর শুক্রবার সারা দেশে ৬০০-র বেশি বিমান বাতিল করা হয়েছে।
এর জেরে কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিমানবন্দরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ঠান্ডায় মাটিতে শুয়ে রয়েছেন যাত্রীরা, পাশে পড়ে রয়েছে লাগেজ, দেখা নেই বিমান সংস্থা ইন্ডিগোর কোনও কর্মী বা অফিসারের।
দিল্লি এয়ারপোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইন্ডিগোর কোনও ফ্লাইট উড়বে না। এই বিপর্যয়ের জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ প্রকাশ্যে মুখ না খুললেও জানা যাচ্ছে নতুন উড়ানের সময়সূচির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পরে ক্রু-চাহিদা বেড়ে গিয়েছে। আর ক্রু-ঘাটতির জেরেই একের পর এক উড়ান বাতিল করতে বাধ্য হচ্ছে এই বেসরকারি বিমান পরিবহণ সংস্থা।
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর ৯২ টি,বেঙ্গালুরু বিমানবন্দরে ১০২টি, মুম্বইয়ে ১০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইন্ডিগোর বিমান বিপর্যয় অব্যাহত, যাত্রীদের ভোগান্তি চরমে
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal