Monday, 8 June 2026
Editor's choice

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের গুলিতে নিহত ভারতীয় ছাত্র।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের গুলিতে নিহত ভারতীয় ছাত্র।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। তেলেঙ্গানার বাসিন্দা বছর ছাব্বিশের শরৎ কোপ্পু মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা নাগাদ শরৎ কানকাস প্রদেশের একটি রেস্তরাঁয় কফি খেতে যান। তখনই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলি চালায় ওই ভারতীয় ছাত্রকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শরৎ। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কানকাস পুলিশ। সূত্রের খবর, শরতের দেহ দেশে ফিরিয়ে আনতে এবং এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছে ওই ছাত্রের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *