Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

দার্জিলিংয়ে হানিমুন গৌরব দেবলীনার, ছবিতে ফুটে উঠল ভালোবাসার ঝলক

সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন টলি পাড়ার অন্যতম জুটি গৌরব দেবলীনা। গত নয় তারিখ ধুমধাম করে চার হাত এক করেছেন

দার্জিলিংয়ে  হানিমুন গৌরব দেবলীনার, ছবিতে ফুটে উঠল ভালোবাসার ঝলক

সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন টলি পাড়ার অন্যতম জুটি গৌরব দেবলীনা। গত নয় তারিখ ধুমধাম করে চার হাত এক করেছেন টলি পাড়ার এই দুই তারকা। হিন্দুমতে বিয়ের দিন দেবলীনার পরনে ছিল লাল বেনারসী, এবং গৌরব পড়েছিল ধুতি পাঞ্জাবী। এমনকি এই নব জুটির রিসেপশনে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। হিন্দু মতে বিয়ের পর ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে করেন গৌরব এবং দেবলীনা।

এদিন গৌরবের পরনে ছিল শেরওয়ানী, দেবলীনার পরনে সবুজ লাহেঙ্গা। পরে ১৫ ই ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন এর দিন আবার বিয়ে করেন এই জুটি। এদিন খ্রিস্টান মতে বিয়ে করেন এই নব দম্পতি। যেখানে দেবলীনার পরনেও ছিল দুধ সাদা গাউন, মাথায় সাদা ওড়না। আর গৌরবের পরনে ছিল বিদেশী কায়দার কোর্ট প্যান্ট। কিন্তু বিয়ে সারতেই এবার হিম শহরে পাড়ি দিলেন এই নব জুটি। ইতিমধ্যেই নিজের ইন্সটা হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছে দেবলীনা।

ইতিমধ্যেই দার্জিলিংয়ের অনেকগুলি ছবিও পোস্ট করেছেন দেবল/ইনা। যেখানে দেখা গিয়েছে এই নতুন জুটির পেছনে রয়েছে ‘সেন্ট পলস স্কুল’। কারণ এই স্কুলেই পড়াশোনা করেছেন গৌরব। এই ছবিটি শেয়ার করে এদিন দেবলীনা লিখেছেন,”আমরা যখন থেকে ডেট করছি, তখন থেকেই ও এই জায়গাটা দেখাতে চাইত, অবশেষে গতকাল সেটা সম্ভব হল।” পাহাড়ে পৌছাতে না পৌছাতেই নানা ছবির মধ্যে একটি খাবারের ছবিও আপলোড করেছেন দেবলীনা।

আরও পড়ুন: বউ থাকতেও অপর অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন গৌরব! ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন গৌরব ও শোলাঙ্কি, এই শীতেই গাঁটছড়া নিয়ে আসছেন গৌরব-সোলাঙ্কি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment