Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

২২৩ কোটি টাকা আয় ১ দিনে! ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর এতো দিনের আয়ের টাকা এবার ১ দিনেই আয় করে সব রেকর্ড ভেঙে দিল তেলুগু সিনেমা ‘RRR’, বক্স অফিসে সুনামি এনে দিলো ‘আরআরআর’

২২৩ কোটি টাকা আয় ১ দিনে! ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর এতো দিনের আয়ের টাকা এবার ১ দিনেই আয় করে সব রেকর্ড ভেঙে দিল তেলুগু সিনেমা ‘RRR’, বক্স অফিসে সুনামি এনে দিলো ‘আরআরআর’

দীর্ঘদিন ধরেই নেটিজেনদের একটি বড় অংশ মনে করছিলেন ধীরে ধীরে বলিউডের একচ্ছত্র অধিকার চলে যাচ্ছে অনেকটাই দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির হাতে। তামিল এবং তেলেগু সিনেমাগুলি বলিউড সিনেমার মতোই এখন মন জয় করতে শুরু করেছে নেটিজেনদের।

যে কারণে ‘পুষ্পা’ থেকে শুরু করে ‘বাহুবলী’র মতো সিনেমা দেখার জন্যে উদগ্রীব হয়েছিলেন নেটিজেনদের একটি বড় অংশ। এবার আরও একবার আরও একটি তেলেগু সিনেমা প্রমাণ করে দিল বক্সঅফিসে বলিউডকে পাল্লা দেবার জন্য তেলেগু সিনেমা এখন উঠে পড়ে লেগেছে। যে কারণে এবার রামচরণ অভিনীত ‘আরআরআর’ সিনেমার বক্স অফিস কালেকশন দেখে চমকে উঠলেন নেটিজেনরা।

প্রসঙ্গত, সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই সিনেমা নিয়ে চরম উৎসাহ তৈরি হয়েছিল অনুগামীদের মধ্যে। তাই বলে সিনেমাটি প্রথম দিনেই ২৩০ কোটি টাকা আয় করতে সক্ষম হবে, একথা ভাবতেই পারেননি কোন অনুগামী। তবে সেই অসাধ্যসাধন করেই এবার সকলকে চমকে দিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি।

আরও পড়ুন: বলিউড আঁতুড়ঘর নেপোটিজমের! তবুও অজয় দেবগনের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন বিখ্যাত পরিচালক করণ জোহার

এবং প্রথম দিনেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে সক্ষম হয়েছে তেলেগু এই সিনেমাটি। প্রসঙ্গত এই সিনেমায় রামচরনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা এনটিআর জুনিয়র এবং দুই দক্ষিণী সুপারস্টারের একত্রিত অভিনয় এর ফলে বক্স অফিসে দারুণ রেজাল্ট করতে সক্ষম হয়েছে সিনেমাটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment