Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

সাধের অনুষ্ঠানে সোনালী রঙের পোশাকে জ্বলজ্বল করছেন অনিতা হাসনান্দানি, দেখুন সেই বিশেষ ছবি

সময় তো এসেই গেলো, আর কিছু দিন বাদেই কোল আলো করে আসবে ছোট্ট খুদে, তার আগেই সাধ ভক্ষণের অনুষ্ঠানে ধরা

সাধের অনুষ্ঠানে সোনালী রঙের পোশাকে জ্বলজ্বল করছেন অনিতা হাসনান্দানি, দেখুন সেই বিশেষ ছবি

সময় তো এসেই গেলো, আর কিছু দিন বাদেই কোল আলো করে আসবে ছোট্ট খুদে, তার আগেই সাধ ভক্ষণের অনুষ্ঠানে ধরা দিলেন অনিতা হাসনান্দানি। সোনালি রঙের লম্বা গাউন এবং কোমরে ছিব সোনালি রঙের বেল্ট দেখে বোঝে কার সাধ্য আর কিছুদিন বাদে অনিতা মা হবেন। সাধের অনুষ্ঠানে অনিতার স্বামী রোহিতের পরনে ছিল ধূসর রঙের সোয়েট শার্ট এবং নীল জিন্স সঙ্গে বাদামী রঙের জুতো।

এদিন অনিতা হাসানন্দানির সাধ ভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলিউডের অন্যতম অরিচালক একতা কাপুর। অনিতা একতা ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন অনিতার স্বামী রোহিত রেড্ডি, অঙ্কিতা ভার্গব, করিশ্মা টান্না, অদিতি ভাটিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনিতার এই সুন্দর মুহূর্তের ছবি গুলি নেটিজেনদের নজর কেড়েছে। এমনকি কিছুদিন আগেই রোহিত রেড্ডি পত্নী সোশ্যাল মিডিয়ায় তার একটি নতুন ছবি পোস্ট করেন। এর আগে অনিতা নিজের বেবি বাম্প এর একটি ছবিও পোস্ট করেছিলেন। সম্প্রতি পোস্ট করা ছবিতে অনিতা লেখেন ‘পতি পত্নী অউর ও’।

এমনকি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হওয়া নিয়ে অনিতা বেশ কিছু কথাও জানান। তিনি বলেন, ”এই বয়সেও যখন আমি স্বাভাবিকভাবে মা হচ্ছি, তখন মনে হচ্ছে বয়সটা কোনও বাধাই নয়।” তার মতে বয়েসটা থেমে থাকার কারণ নয় উপরন্তু এই বয়েসে মা হোয়ার জন্য যেটা দরকার তা হল মনোবল। এই বয়েসে মা হোয়ার জন্য তাকে আরো বেশি করে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে বলে তার বিশ্বাস।

আরও পড়ুন: কিভাবে মৃত্যু অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর, আত্ম’হত্যা নাকি খুন? ২ বছর পর অবশেষে ঘোষণা করে দিলো, আজও ন্যায় বিচার হয়নি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর মামলার, দুবছর পেরিয়ে গিয়েছে!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment