Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

৫৪ বছরের অক্ষয় কুমার প্রেম করছে ২৪ বছরেই নায়িকার সঙ্গে! ‘পৃথ্বীরাজ চৌহান’ এর ট্রেলার ঘিরে তীব্র ক্ষোভ নেটিজেনদের, চরম ট্রোলড সুপারস্টার অক্ষয় কুমার

৫৪ বছরের অক্ষয় কুমার প্রেম করছে ২৪ বছরেই নায়িকার সঙ্গে! ‘পৃথ্বীরাজ চৌহান’ এর ট্রেলার ঘিরে তীব্র ক্ষোভ নেটিজেনদের, চরম ট্রোলড সুপারস্টার অক্ষয় কুমার

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘পৃথ্বীরাজ চৌহান’ এর ট্রেলার। ইতিমধ্যেই বেশ ভাইরাল তা সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার থেকে রেহাই পাননি বলিউডের এই জনপ্রিয় নায়ক। ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নেট দুনিয়ার বাসিন্দাদের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে তাকে।

প্রসঙ্গত ট্রেলার প্রকাশ হওয়ার পরেই নেটিজেনদের একটি বড় অংশ ট্রেলারে অক্ষয় কুমারের বিভিন্ন রকম এক্সপ্রেশন নিয়ে তাকে ট্রোল করতে শুরু করেন। পাশাপাশি তাকে মোটেও মানায়নি চরিত্রে এমনটাই মত বড় অংশের দর্শকদের।

এই সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার। তবে সেই প্রসঙ্গে বেশ সমালোচিত হতে হয়েছে নির্মাতাদের। কারণ মানুষীর বয়স মাত্র ২৪, অপরদিকে অক্ষয় কুমারের বয়স ৫৪। তাই কিভাবে অক্ষয় কুমার এবং মানুষীর মধ্যেকার প্রেম স্বাভাবিক হতে পারে, সেই প্রশ্ন তুলেছেন দর্শকরা।

আরও পড়ুন: বেঙ্গল টিমে সিলেক্ট হতে না হতেই চুরির দায় উমার উপর, ভয়ানক বিপদ, চুরির দায় উমার কাঁধে, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডে এই মুহূর্তে প্রথম সারির নায়কদের অনেকেরই বয়েস ৫০ ছুঁয়েছে। অক্ষয় কুমারও ব্যতিক্রম নন। তাকে দেখে হয়তো বোঝা যায় না তবে দর্শকদের অনেকেই বলছেন যেখানে পৃথ্বীরাজ চৌহান নিজে ৪৮ বছর বেঁচে ছিলেন সেখানে তার চরিত্রে একজন ৫৪ বছরের মানুষকে কিছুতেই মানায় না। তবে অক্ষয়ের অনুগামীরা বেশ এক্সাইটেড ঐতিহাসিক এই সিনেমার রিলিজ নিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment