আসানসোলে গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, সর্বধর্ম সমন্বয়ের বার্তা

শুক্রবার আসানসোলে গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েক হাজার মানুষের সমাগম হয় আসানসোল পোলো গ্রাউন্ডের অনুষ্ঠানে।

অনুষ্ঠানে গুরু নানকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে শুভেন্দু অধিকারী সমস্ত ধর্মের মানুষের ঐক্যের আহ্বান জানান।