Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

ভাইয়ের বিয়েতে পরার জন্য কঙ্গনার লেহেঙ্গা তৈরি হল ১৪ মাসে! খরচ ৬ কোটি টাকা, দেখুন ছবি

লেহাঙ্গার ডিজাইনারের নাম অনুরাধা ভাকিল

ভাইয়ের বিয়েতে পরার জন্য কঙ্গনার লেহেঙ্গা তৈরি হল ১৪ মাসে! খরচ ৬ কোটি টাকা, দেখুন ছবি

তর্ক-বিতর্ক দূরে রেখে বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে ধরা দিয়েছেন কঙ্গনা রানাউত। উপলক্ষ্য, ভাইয়ের বিয়ে। উদয়পুরে ভাইয়ের বিয়ে নিয়ে ক’দিন দারুণ ব্যস্ত ছিলেন কঙ্গনা। বৃহস্পতিবার অক্ষত রানাইত ও ঋতু সাগওয়ানের বিয়ে উপলক্ষ্যে দারুণ খুশি কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের বিয়ের নানা মুহূর্তও শেয়ার করেছেন। বৃহস্পতিবার ভাইয়ের বিয়ের ছবি পোস্ট করার পরেই ভক্তদের চোখ আটকে যায় নায়িকার নীল ও গোলাপি রঙের মিশেলে লেহেঙ্গায়।

জানা গিয়েছে, গুজরাত থেকে বিশেষ ভাবে অর্ডার দিয়ে প্রায় ১৪ মাস ধরে তৈরি করা হয়েছে বাঁধনির এই লেহেঙ্গা। লেহাঙ্গার ডিজাইনারের নাম অনুরাধা ভাকিল। সঙ্গে কঙ্গনা পরেছিলেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা গয়না। জানা যাচ্ছে, ভাইয়ের বিয়ে উপলক্ষে সব মিলিয়ে অন্তত ৬ কোটি টাকা খরচ করেছেন অভিনেত্রী। তাঁর গুজরাতি লেহেঙ্গার দাম ছিল ১৮ লক্ষ টাকা, সঙ্গে যে গয়না পরেছেন তার দামই ৪৫ লক্ষ টাকা। কঙ্গনার দাবি মেনে, উদয়পুরের হোটেল লীলা প্যালেস সেজেছিল রাজবাড়ি থিমে। তবে রাজকীয় এই বিয়ের বন্দোবস্তে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল মাত্র ৪৫ জন। তার পরেও ভাইয়ের বিয়েতে প্রায় ৬ কোটি টাকা খরচ করে ফেলেছেন কঙ্গনা।

আরও পড়ুন: ‘নুসরত একজন দুর্দান্ত অভিনেত্রী এবং ভালো মা’! সুপারস্টার নুসরত জাহানের প্রশংসায় পঞ্চমুখ ‘শ্রীময়ী’র অনিন্দ্য ওরফে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment