Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

ছোটবেলা থেকেই ডায়াবেটিসে ভুগতেন নিক, একটুর জন্য চলে যাননি কোমায়

২০১৮ সালে চার হাত এক করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। সর্বদাই তাঁদেরকে নিয়ে চলে চর্চা। জনপ্রিয় তারকা

ছোটবেলা থেকেই ডায়াবেটিসে ভুগতেন নিক, একটুর জন্য চলে যাননি কোমায়

২০১৮ সালে চার হাত এক করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। সর্বদাই তাঁদেরকে নিয়ে চলে চর্চা। জনপ্রিয় তারকা জুটি দের মধ্যে অন্যতম এই জুটি। যদিও তাঁদের সম্পর্ককে নিয়ে নানা মন্তব্য রয়েছে নেটিজেনদের। তবু সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে দিব্যি সুখে ঘর সংসার করছেন নিক ও প্রিয়াঙ্কা। তাঁদের জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে ব্যাকুল নেটিজেনরা।

কোমায় চলে যাচ্ছিলেন নাকি নিক, একটুর জন্য বেঁচে গিয়েছেন তিনি। নিজের সম্পর্কে এমনই ভয়াবহ তথ্য প্রকাশ করলেন নিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে জোনাস ব্রাদার্সের গায়ক নিক জানান, একটুর জন্য কোমা থেকে বেচেঁ ফিরেছিলেন তিনি। ছোটবেলা থেকেই নাকি ডায়াবেটিসের সমস্যা ছিল তাঁর। তিনি লক্ষ্য করেন তাঁর দ্রুত ওজন কমে যাচ্ছিল। সেই সময় খালি কোলড্রিংস খেতে ইচ্ছা করত তাঁর। তারপরেই তাঁর বাবা-মা তাঁকে ভর্তি করিয়ে দেন হাসপাতলে। সেখানেই চিকিৎসকরা জানান, টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন নিক। তাঁর রক্তে শর্করার পরিমাণ নাকি অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল।

সাক্ষাৎকারে নিক বলেন, তাঁকে সেই মুহূর্তে হাসপাতলে ভর্তি না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত তাঁর। এমনকী কোমাতেও চলে যাচ্ছিলেন নিক। নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন। নিয়ম মেনে চলেননি বলেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রিয়াঙ্কাও জানেন নিজের স্বামীর এই অসুস্থতার কথা। এমনকি অনেকদিন স্বামীর জন্য রাতে ঘুম আসতো না তাঁর। রোজ রাতে উঠে খেয়াল রাখতেন নিকের। কিন্তু এখন সুস্থ আছেন নিক, নিয়ম মেনে নিজের শরীরের খেয়ালও রাখছেন।

আরও পড়ুন: অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরছে অভিনেতা উজান, ছবির মত বাস্তবেও ‘লক্ষ্মী ছেলে’ সে, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতে ও দারুন ভালো কৌশিক পুত্র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment