Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

এখনও ভুলতে পারেননি প্রাক্তনকে, বিবাহবার্ষিকীতে ছবি শেয়ার করলেন শ্রীলেখা মিত্র

দেখতে দেখতে শ্রীলেখা মিত্রর বিয়ের ১৭ বছর হয়ে গেল। আজকের দিনে অর্থাৎ ২০ নভেম্বর পরিচালক শিলাদিত্য সান্যালের

এখনও ভুলতে পারেননি প্রাক্তনকে, বিবাহবার্ষিকীতে ছবি শেয়ার করলেন শ্রীলেখা মিত্র

দেখতে দেখতে শ্রীলেখা মিত্রর বিয়ের ১৭ বছর হয়ে গেল। আজকের দিনে অর্থাৎ ২০ নভেম্বর পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রীলেখা। তবে টেকেনি সেই বিয়ে। শিলাদিত্যকে ডিভোর্স দিয়ে দেন শ্রীলেখা। তবে বিবাহ বিচ্ছেদের পরেও নিজের প্রাক্তনকে সম্পূর্ণ ভাবে মন থেকে মুছে দিতে পারেননি অভিনেত্রী। তাইতো নিজেদের ১৭ তম বিবাহবার্ষিকীতে নিজেদের বিয়ের দুটি ছবি শেয়ার করলেন সোস্যাল মিডিয়ায়।

টলিউডের অন্যান্য তারকাদের মত নিজের ব্যাক্তিগত জীবন আড়াল করে রাখেন না শ্রীলেখা। নিজের ভক্তদের কাছে সম্পূর্ণ খোলাখুলি তিনি। শেয়ার করে নেন সব কিছুই। তেমনি নিজের বিয়ের ১৭ তম বিবাহবার্ষিকীতে তাঁর ও শিলাদিত্যের বিয়ের দুটি ছবি শেয়ার করলেন নিজের ফেসবুকে। বিয়ের সাজেই রয়েছেন দুজনে। ছবি শেয়ার করে অসাধারন এক ক্যাপশন দিলেন তিনি। লিখলেন, “আজ হতে পারতো আমাদের ১৭ তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার এক্স? তাইতো আর সেভাবে কাউকে মনে ধরলো না। (স্যাড ইমোজি আর হ্যাপি অ্যানিভার্সারি বলল তৎক্ষণাৎ অনফ্রেন্ড করা হবে…. বিধিবদ্ধ হুঁশিয়ারি।)” বিবাহ বিচ্ছেদের পর ও এখনও নিজের প্রাক্তনকেই মনে যত্ন করে ধরে রেখেছেন তিনি। অন্য কারোর প্রতি মন যায়নি। তবে মেয়ে মাইয়ার সঙ্গেই থাকছেন অভিনেত্রী। প্রায়শই জিমে গিয়ে ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: বিয়ের পরর প্রথম ক্রিসমাস, দেখুন কেমন আনন্দ করলেন দেবলীনা-গৌরব

প্রসঙ্গত, ‘১২ সেকেন্ড’ নামে একটি শর্ট ফিল্মে শিলাজিৎ মজুমদারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকে। ছবির পরিচালক অংশুমান ব্যানার্জি। ছবিটিতে পরকীয়া প্রেম করতে দেখা যাবে শ্রীলেখা কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment