স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক হল ‘শ্রীময়ী’ এবং ‘মোহর’। বাড়ির মায়েরা ও দিদারা সন্ধ্যে সাতটা বাজলেই স্টার জলসার সামনে বসে পড়েন শ্রীময়ী দেখবেন বলে। এই ধারাবাহিকের এক জনপ্রিয় চরিত্র হলো ঊষাশী চক্রবর্তী উরফে জুন আন্টি। তিনি হলেন এই ধারাবাহিকের প্রধান খলনায়িকা। সোশ্যাল মিডিয়ায় সবসময় তাঁকে নিয়ে চলছে ট্রোলিং। নতুন প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই চরিত্রটি। শ্রীময়ীর পাশাপাশি আরো এক জনপ্রিয় ধারাবাহিক হল মোহর। এই ধারাবাহিক নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কিছু কম হয় না। এবারও ধারাবাহিকের প্রধান চরিত্র মোহরকে নিয়ে সোশ্যাল মিডিয়ার শুরু হল ব্যাপক ট্রোলিং।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটবাসীদের নজর কেড়েছে একটি মিম। জুন আন্টির শাড়ি পড়েছে মোহর। আর সেই নিয়েই হাসাহাসি করছেন নেটবাসীরা। শ্রীময়ীর কোন এক পর্বে এক নীল রঙের শাড়ি পরেছিলেন জুন আন্টি। অবিকল সেই শাড়িই পড়তে দেখা গেল মোহর ধারাবাহিকের মোহরকে। দুজনের শাড়ি হুবহু এক, নেই কোন তফাৎ। দুটি ছবি পাশাপাশি ফেললে বোঝাই যাবে না কোন পার্থক্য। আর এই নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মিম শেয়ার করে বলছেন, “শেষ পর্যন্ত জুন আন্টির শাড়ি”। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে এই মিম। নেটিজেনদের দাবি, স্টার জলসার সিরিয়ালের বাজেট কী এতই কম যে একই শাড়ি প্রত্যেকটা ধারাবাহিকেই ব্যবহার করতে হচ্ছে। সত্যিই মজাদার সেই মিম। চলুন আপনিও দেখে নিন একবার।
আরও পড়ুন: Divyanka Tripathi: ‘আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ’, যমজ সন্তানের প্রথম ছবি শেয়ার দিব্যাঙ্কার
প্রসঙ্গত মোহরের প্রধান চরিত্র প্রতীক সেনের শরীর খারাপ হয়ে পড়ায় লক্ষ্মী পুজোর সময় বেশ কয়েক দিন বন্ধ ছিল মোহরের শুটিং। তবে বর্তমানে তাঁর শরীর একেবারে সুস্থ। তাই জোরকদমে চলছে এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং।




