Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

লাল লিপস্টিকেই বাজিমাত! ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ঘুম কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ

টলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে কেউ বসছেন বিয়ের পিঁড়িতে, কেউ সেজেগুজে যাচ্ছেন বিয়ের

লাল লিপস্টিকেই বাজিমাত! ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ঘুম কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ

টলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে কেউ বসছেন বিয়ের পিঁড়িতে, কেউ সেজেগুজে যাচ্ছেন বিয়ের নেমন্তন্ন খেতে। দ্বিতীয় সারিতেই পড়েন অভিনেত্রী মনামী ঘোষ। তবে তাঁর জীবনে প্রেমের আসা যাওয়া ঘন ঘন। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে এমনটাই জানালেন ‘ইরাবতীর চুপকথা’ এর অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন ইনস্টাগ্রাম রিল। সেখানেই তাঁর চোখে মুখে ধরা পড়েছে প্রেমের জাদু। ব্যাকগ্রাউন্ডে বাজছে রোমান্স কিং শাহরুখ খানের গান। অরিজিৎ সিংহয়ের গলায় ‘মনওয়া লাগে’ একটি গ্রিল ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। তাঁর অফ-হোয়াইট শাড়ি, আর রেড লিপস্টিকে কুপোকাত নেটবাসী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। ১২ হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিওটিতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোইংও কিছু কম নয়, ১ মিলিয়ন। বেশ একটিভও থাকেন তিনি। প্রায়শই নিজের ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেন মনামী।

এই রিল ভিডিওটিতে রোমান্সের ছোঁয়া লাগিয়ে নেটবাসীদের মন কাড়লেন মনামী। তবে তাঁর ভালোবাসার মানুষ কে? শাহরুখ খান নাকি অরিজিৎ সিংহ। অবশ্য বলিউডের এই দুই হার্টথ্রবের প্রেমে পড়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। নিজের ভিডিওটিতে সেই প্রেম ব্যক্ত করলেন তিনি। তবে রিল লাইফ থেকে বেরিয়ে এসে রিয়েল লাইফে তাঁর প্রেমিক কে? তা জানা যায়নি এখনো। সময় মিডিয়ার চোখের আড়ালে থাকে অভিনেত্রী। নিজের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন না কোনদিনও।

আরও পড়ুন: হাসছে-খেলছে ছোট্টো ইউভান, বাবার ডাকে সাড়াও দিচ্ছে…

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment