Take a fresh look at your lifestyle.

ভাইরাল খুদের ভিডিও দেখে একি করে বসলেন ঋতাভরি চক্রবর্তী? জানুন এখনই!

239

ঋতাভরী চক্রবর্তী দিনের দিন ফেমাস হয়ে উঠছেন নেট দুনিয়ায়। কখনো তার হট ফটোশুট এর জন্য কখনো বা গান গেয়ে। তবে এই ঋতাভরী চক্রবর্তী এবার হার মেনেছেন ইন্টারনেটের এক খুদের কাছে, বলা ভালো খুদের ভিডিওর কাছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে খুদেটি একটি সেলুনে বসে তার চুল কাটছে এবং একেবারের নাকের জলে চোখের জলে হয়ে নাপিতকে অনুরোধ করছে “বেশি কেটো না” মিষ্টি এই ভিডিওটি দেখে গলে গিয়েছেন ঋতাভরী।

বারে বারে হিন্দিতে বলছে বাচ্চাটি, “বেশি কেটো না।” এই ভিডিও এখন ইন্টারনেটে বেশ ভাইরাল। লাখ লাখ শেয়ার করা হয়েছে। ভিডিও টি ঋতাভরী ও দেখেছেন মিষ্টি এই বাচ্চাটির এক্সপ্রেশনে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রীও। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে তিনি লিখেছেন “না শেয়ার করে থাকতে পারলাম না”। সম্প্রতি হটনেস এর খোলস ছেড়ে বেড়িয়ে এসে অভিনেত্রী হয়ে উঠেছেন এখন গায়িকা। খুব শীঘ্রই “সাওন” নামে একটি মিউজিক অ্যালবাম দেখা যাবে। যেখানে তার বিপরীতে কাজ করছেন ‘থাপ্পর’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটি ও।

Comments are closed.