গত ২৬ নভেম্বর সব বাঙালি মেয়েদের মন ভেঙে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের। আইনি মতই বিয়ে হয়েছে থিয়েটার অভিনেত্রী মধুরিমা গোস্বামী এর সঙ্গে তার। বিয়েতে যেমন কোনো আড়ম্ভর ছিলনা তেমনি রিসেপশন ও ছিল আড়ম্ভরহীন। ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠানের পরের দিন গতকাল বসেছিল রিসেপশনের আসর। ১০০-১৫০ জনের বেশি কেউ আমন্ত্রিত ছিলনা। করোনা আবহে সমস্ত সতর্কতা মেনেই অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। অভিনেতা নিজেও এত চাকচিক্য পছন্দ করেন না, তাই নিজেদের মতোন করেই ঘরোয়া ভাবে হল রিসেপশন পার্টি। বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন ও নাট্য জগতের কিছু মানুষ কে নিয়ে আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: Sonu Nigam Health: মারাত্মক স্নায়ুর রোগে আক্রান্ত সোনু নিগম, যন্ত্রণায় কাতর গায়ক করাচ্ছেন এমআরআই
সকলের প্রিয় ব্যোমকেশের পরণে সাদা পাঞ্জাবী নীল শাল। অপরদিকে ধূসর শাড়ি, গোল্ডেন ব্লাউজ, হালকা গয়নায় নজর কেড়েছে মধুরিমা গোস্বামী। ‘সংঘারাম’ নাট্যদলের সদস্যরা নববিবাহিত দম্পতিকে চমকে দেওয়ার জন্য একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। নাচ, গান , অভিনয়ে জমজমাট ছিল রিসেপশনের আসর। টলিউডের সব বড়ো ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন রিসেপশন এ। রুদ্রনীল থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায় সকলকেই দেখা গেছে অনুষ্ঠানে।




