Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

পরিবারের সাথে ছুটির মেজাজে কোয়েল মল্লিক! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া তে!

সম্প্রতি কিছুদিন আগেই মা হয়েছেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক। এর বেশ কিছুদিন আগেই করোনা পজিটিভ

পরিবারের সাথে ছুটির মেজাজে কোয়েল মল্লিক! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া তে!

সম্প্রতি কিছুদিন আগেই মা হয়েছেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক। এর বেশ কিছুদিন আগেই করোনা পজিটিভ ধরা পড়েছিল কোয়েল সহ গোটা পরিবারের। নিজেই নিজের আক্রান্তের কথা টুইটারে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কোয়েল মল্লিক, নিসপাল, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা থেকে মুক্তি হওয়ার পর ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। এরপর কিছু দিন বিরতি নিয়ে আবার কাজের জায়গায় ফিরে গেছেন

সম্প্রতি শরীর চর্চা সংক্রান্ত একটি ভিডিও দেন কোয়েল। পুজোর আগেই সব মেদ ঝরিয়ে আবার আগের লুকে ফেরেন নায়িকা।এরপরই আবার শুটিং নিয়েও ব্যাস্ত হয়ে পড়েন। কিন্তু নিজের ছেলেকে সময় দিতে ভোলেন নি।

আরও পড়ুন: নিজের পোষ্য কুকুর হ্যাপি-র সঙ্গে ছবি পোস্ট করে এবারে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী নুসরত জাহান, নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছেন সাংসদ অভিনেত্রী, ভাইরাল ছবি

সম্প্রতি সামনেই ছিল দুর্গাপুজো। এই বছর সন্তানকে নিয়ে প্রথম পুজো কাটালেন নিসপাল সিং ও কোয়েল মল্লিক। এ সময়ই ছেলের নাম প্রকাশ করলেন তিনি। অন্য বারের তুলনায় এবারের মল্লিক বাড়ির পুজো ছিল ভিন্ন। মিডিয়া আসার অনুমতি ছিলনা একেবারে।কারণ নিজের ছোট্ট বাচ্চা সহ সারা পরিবার কে নিয়ে বেশ সচেতন ছিলেন অভিনেত্রী। তা বলে ভক্তদের পুজো দেখতে বাঁধা দেননি। পুজোর নানান ছবি শেয়ার করেছেন।

পরিবারই যে তার কাছে সব কিছু এ কথা আগেও বলেছেন কোয়েল। সম্প্রতি সেই পরিবারের সাথেই বেরিয়েছিলেন। বাবা রঞ্জিত মল্লিক, মা ও স্বামী নিসপাল এর সাথে একসাথে। কালো প্রিন্টেড ওয়াণ পিসে বেশ সুন্দরী দেখাচ্ছিল টলি পাড়ার প্রথম শ্রেণীর অভিনেত্রী কোয়েল মল্লিক কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment