দীর্ঘ অপেক্ষার অবসান, নানা জল্পনা কল্পনা পেড়িয়ে গতকাল অবশেষে নিজের বাগদান সেরেই ফেললেন আদিত্য নারায়ণ। মুম্বইয়ের জুহুর ইসকন মন্দিরে পরিবারের উপস্থিতিতে বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য নারায়ণ। এর মাঝেই শ্বেতা এবং আদিত্যর বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। এই দিন সাদা এবং সোনালী রঙের শেরওয়ানি কুর্তা পরতে দেখা যায় আদিত্য নারায়ণকে এবং শ্বেতার পরনে ছিল সোনালী এবং সাদা রঙের লেহঙ্গা।
View this post on Instagram
আরও পড়ুন: Orry Income: মাত্র একটি রিল থেকে আয় ৭৬ লক্ষ টাকা! নিজের রোজগার নিয়ে বিস্ফোরক খোলসা করলেন ওরি
এমনকি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে ইসকন মন্দিরে যাওয়ার পথে আদিত্য নারায়ণ এক রূপান্তরকামীর আশীর্বাদ নিচ্ছে। গাড়ি করে মন্দির যাওয়ার পথেই আদিত্যের গাড়ি ট্র্যাফিক জ্যামে আটকায়, আর সেখানেই কয়েক জন রূপান্তরকামী তার গাড়ি আটকায়। আর এরপরেই তাঁদের আর্থিক সাহায্যের পাশাপাশি আশীর্বাদ নিতে দেখা যায় আদিত্য নারায়ণকে। টানা দশ বছরের সম্পর্ক এদিন পরিণতি পেলো। মাঝখানে অবশ্য নেহা কক্কর এবং আদিত্যকে নিয়ে নানা কথা শোনা গিয়েছিল।
View this post on Instagram
শোনা গিয়েছিলো তারা জমিয়ে প্রেম করছেন। তাদের মধ্যে বিয়ে হওয়ার কথাও প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে শোনা যায় এসব নিছকই গুজব ছিলো, তারা দুজনই খুব ভালো বন্ধু। বাকি যা রটেছে সবটাই মিথ্যে। এমনকি এই সব ঘটনাকে মিথ্যে প্রমাণ করেন নেহা কক্কর। কিছু দিন আগেই ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা। আর তার এক মাস পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আদিত্য এবং শ্বেতা।




