Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

স্বপ্নপুরি মন্নত, শাহরুখের বাড়িকে মনের মতো করে সাজালেন গৌরী খান

মন্নত বলতেই মাথায় আসে একটা ঝা চকচকে বিলাস বহুল বাড়ি। হ্যাঁ, বলিউড বাদশা কিং খানের স্বপ্নের বাড়ি মন্নত। যেখানে

স্বপ্নপুরি মন্নত, শাহরুখের বাড়িকে মনের মতো করে সাজালেন গৌরী খান

মন্নত বলতেই মাথায় আসে একটা ঝা চকচকে বিলাস বহুল বাড়ি। হ্যাঁ, বলিউড বাদশা কিং খানের স্বপ্নের বাড়ি মন্নত। যেখানে গিয়ে মাঝে মাঝেই ছবি তোলেন তার বহু অনুগামীরা। বহুদিন হল শাহরুখের বাড়ি সাজানো হয়নি। এবার সুযোগ পেতেই তা নতুন করে নিজের মনের মতো করে সাজালেন শাহরুখ পত্নী গৌরী খান। চলতি বছরের লকডাউনেই মন্নতের ছাদের অংশটি সুন্দর করে সাজান গৌরী। এমনকি সেই ছবিও নিজের ইন্সটা হ্যান্ডেলেও শেয়ার করেন গৌরী। অনেক সুন্দর সুন্দর ছোট বড় মুহূর্ত জড়িয়ে আছে এই বাড়ির সাথে সেকথাও নিজের মুখে জানান গৌরী। তাই পুরো বাড়ি ছাড়াও ছাঁদটা সুন্দর করে তিনি নিজের হাতে সাজান। এই সুন্দর বাড়ি ছাড়াও গৌরী খান সম্প্রতি তাঁদের দিল্লির বাড়ির বিভিন্ন ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া আকাউন্টে।

আরও পড়ুন: Rahul Vaidya: ‘আমি দ্বিতীয় সন্তান চাই, কিন্তু দিশা ভয় পাচ্ছে’, ফের বাবা হওয়া নিয়ে মুখ খুললেন গায়ক

লকডাউনে সময় পেতেই গৌরী নিজের হাতে কাজ শুরু করেন। পরে কাজ শেষ হোয়ার পর সেই ছবি তার সকল ভক্তদের সাথে শেয়ার করেন। মাঝে মাঝেই নিজের পরিবারের সাথেও অনেক ছবি পোস্ট করেন গৌরী। সেখানে শাহরুখ এর সাথে তার ছেলে মেয়েদেরও দেখা যায় মাঝে মাঝেই। প্রসঙ্গত, কিছু দিন আগেই শাহরুখ খান একটি নিজের ছবি পোস্ট করেন যেখানে লম্বা চুলের সঙ্গে চোখে রোদ চশমা এঁটে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। সেই ছবিও যে অসংখ্য তরুণীর নজর কেড়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment