Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

বিয়ের বাকি আর মাত্র কয়েক দিন, এদিকে ভয়ানক লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন দেবলীনা

সম্প্রতি নিজের সোশ্যালে মিডিয়া অ্যাকাউন্টে একটা ভয়ানক ছবি পোস্ট করেছেন রঙ্গবতি খ্যাত দেবলীনা। ছবিতে দেখা গেছে

বিয়ের বাকি আর মাত্র কয়েক দিন, এদিকে ভয়ানক লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন দেবলীনা

সম্প্রতি নিজের সোশ্যালে মিডিয়া অ্যাকাউন্টে একটা ভয়ানক ছবি পোস্ট করেছেন রঙ্গবতি খ্যাত দেবলীনা। ছবিতে দেখা গেছে অগোছালো ভয়ঙ্কর লুকে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। চোখে ঘন কাজল, মুখ ঢেকেছে গাঢ় অন্ধকারে। কিন্তু বিয়ের আগে কেন হঠাত এরকম অদ্ভুত ছবি দিলেন দেবলীনা তা এখনো বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা। অনেকের মতেই এই ছবির মাধ্যমে কিছু একটা লোকার চেষ্টা করছেন দেবলীনা। হয়তো কোন কিছু একটা তিনি প্রয়াশ্যে আনতে চান না। কিন্তু এইসব ছবির মাঝেও আসল খবর হল আর কয়েক দিনের মধ্যেই নতুন জীবন শুরু হবে দেবলীনার। প্রসঙ্গত ডিসেম্বর মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোড়। বিয়ের আর মাত্র কয়েক দিন বাকি তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে আইবুরু ভাত খাওয়ানোর পর্ব।

আরও পড়ুন: ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির প্রেমে পাগল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্য! এবার ‘দাদাগিরি’র মঞ্চে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা, অবাক হলেন সুদীপা

আইবুরোভাতের বিশেষ সংযোজন রানি রাসমনীর কলা কুশলীরা। সম্প্রতি গৌরব একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা ভাত, হলুদ পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, পায়েস-সহ পঞ্চব্যাঞ্জনের বাহার দেখা গিয়েছে। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এই ছবি দেওয়ার সাথে সাথে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এমনকি আইবুরোভাতের একটি ভিডিও শেয়ার করে গৌরব। ভিডিওতে দেখা গিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় আদর করে গৌরব এবং দেবলীনাকে আইবুড়োভাত খাইয়ে দিচ্ছেন। শোনা গিয়েছে বিয়ের দিন লাল বেনারসিতেই সকলের নজর কাড়তে চলেছেন দেবলীনা, এমনকি ধুতি পাঞ্জাবীতে সাজবেন অভিনেতা গৌরবও। করোনার জন্য এই বছর ঘরোয়া নিয়মেই বিয়ে সারলেও আগামী বছর মার্চ মাসেই হতে চলেছে নতুন জুটির বিয়ের গ্র্যান্ড রিসেপশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment