Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

ব্রাইড টু বি!! ব্যাচেলরেট পার্টির ছবি শেয়ার করলেন তৃণা সাহা

খোকাবাবু সিরিয়ালের মাধ্যমেই তিনি বহু মানুষের মন জয় করে নেন। এরপর একের পর এক সিরিয়ালে চান্স পেয়ে আজ টিভি

ব্রাইড টু বি!! ব্যাচেলরেট পার্টির ছবি শেয়ার করলেন তৃণা সাহা

খোকাবাবু সিরিয়ালের মাধ্যমেই তিনি বহু মানুষের মন জয় করে নেন। এরপর একের পর এক সিরিয়ালে চান্স পেয়ে আজ টিভি সিরিয়ালের একজন অন্যতম মুখ হলেন মিস সাহা অর্থাৎ তৃনা সাহা। কিন্তু কেরিয়ারের পাশাপাশি এবার নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তৃনা।

সামনের বছরে ফেব্রুয়ারিতেই নিজেদের ১০ বছরের প্রেমকে বাস্তবায়িত করে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। ভাবছেন রিয়েল লাইফের এই নায়িকার পাত্রটি কে তিনি হলেন আমাদের সবার প্রিয় কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল নীল বন্দ্যোপাধ্যায়। আর গতকাল বিয়ের আগে বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে মাতলেন তৃণা।

আরও পড়ুন: ৮ মাসেই মোহভঙ্গ! ‘বাংলার জন্য কোনও উদ্যোগই নেই’, BJP-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন সুপারস্টার শ্রাবন্তী, বিরাট ক্ষতি হয়ে গেলো বিজেপির

ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই পার্টির ছবিও শেয়ার করেছে তৃণা। ছবিতে সাদা পোশাকে দেখা গিয়েছে নায়িকার আরো অনেক বান্ধবীদের, যেখানে লেখা রয়েছে ব্রাইড টু বি। এমনকি নানা রঙ বেরঙের পোশাকেও বান্ধবীদের সাথে বেশ বোল্ড অবতারে ধরা দিয়েছেন তৃণা। যেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে এমনকি নেটিজেনদের প্রত্যেকেরই নজর কেড়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment