Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

বেবি বাম্পে মধুবনী!! নিজেই জানালেন কেমন কাটছে নতুন জীবন

ভালোবাসা ডট কমের তোড়াকে মনে আছে? মনে থাকাও মুশকিল। তিনি কিনা মা হতে চলেছেন। তোড়া ওরফে টিভির পরিচিত

বেবি বাম্পে মধুবনী!! নিজেই জানালেন কেমন কাটছে নতুন জীবন

ভালোবাসা ডট কমের তোড়াকে মনে আছে? মনে থাকাও মুশকিল। তিনি কিনা মা হতে চলেছেন। তোড়া ওরফে টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী। বেশ কিছু বছর আগেই নিজের রিল লাইফের বর ওম ওরফে রাজা গোস্বামীর সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই নায়িকা।

স্বামী, অভিনেতা রাজা গোস্বামী ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন৷ কিন্তু বেশ কিছুদিন হল মধুবনী টেলি পর্দায় নেই। তিনি এখন জমিয়ে সংসার করছেন। এমনকি আর কদিন বাদেই তার জীবনে আসতে চলেছে আরেক নতুন অতিথি। আর এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন তিনি। হলুদ ছাপা কুর্তাতে ছবির ক্যাপশানে লিখলেন, “খাও ঘুমাও। খাও, পড়ো। খাও, ছবি তোলো।’ এই ছবি শেয়ার করতেই মুহূর্তেই নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা বার্তা দেন আবার অনেকে তার মঙ্গল কামনা করেও ভালো থাকার কথা লেখেন।

আরও পড়ুন: প্রথমবার প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন ‘শান্টু’ সৈয়দ আরেফিন! নিজের প্রেমিকার সঙ্গে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শান্টু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment