Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

১৭৩ তম পর্বে পদার্পন ‘ফরচুন রান্নাবান্না’, বিশেষ পর্বে থাকছে আরো চমক

১৭৩ তম পর্বে পদার্পন ‘ফরচুন রান্নাবান্না’, বিশেষ পর্বে থাকছে আরো চমক

অভিনয়ের পাশাপাশি তিনি জমিয়ে রান্নাও করেন। যেমন নিজে খান, তেমন খাওয়াতেও ভালোবাসেন সকলকে। তিনি হলেন আমাদের সবার প্রিয় মিষ্টি অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

বর্তমানে তিনি ফিকশনাল কুকারি অনুষ্ঠান ‘ফরচ্যুন রান্নাবান্না’ এর হোস্ট। কথায় বএ তিনি যেন একদম মা অন্নপূর্ণা। অভিনেত্রী সুদীপা এই অনুষ্ঠান ছাড়তেই এই জায়গা নিয়েছেন অপরাজিতা। আর এবার এই বিশেষ শো শীঘ্রই পা রাখতে চলেছে ১৭৫ তম পর্বে। আগামী ২৩ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।

প্রতিবারের মতোন এই দিনের পর্বেও থাকছে কিছু বিশেষ মেনু। মূলত বাংলা খাবারেই ফোকাস করা হবে থাকবে কচুরীর বেশ কিছু নতুন পদ। কিছুদিন আগেই তিনি করোনার কবলে পড়েছিলেন। কিন্তু সুস্থ হতে না হতেই তিনি আবার নিজের জায়গায় ফিরছেন খুব তাড়াতাড়িই। অন্যদিকে বড়দিনে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি “চিনি”। যেখানে মেয়ের ভূমিকায় অপরাজিতার পাশে রয়েছে অভিনেত্রী মধুমিতা। মায়ের এবং মেয়ের খুনসুটি ভরা এই ছবি দর্শকদের কতোটা আনন্দ দেয় এখন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: ‘কুকুরকে না, বরং যশকে চুমু খাও’, সুপারস্টার যশ দাশগুপ্তের পোষ্য হ্যাপিকে জড়িয়ে চুমু খাওয়ার পর অভিনেত্রী নুসরত জাহানের কাছে আবদার অনুগামীদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment