বড়দিনের আনন্দে ইতিমধ্যেই মেতে উঠেছে গোটা শহর। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি প্রত্যেকেই অল্প বিস্তর ঘরে বসে এ বছর বড়দিনের আনন্দ নিচ্ছেন। দেখতে দেখতে এই বছরটাও শেষ হতে চলল। হাতে গোনা আর মাত্র এক সপ্তাহ তার পরেই আসবে ২০২১। তাই করোনার মধ্যেও সাবধানতা মেনেই এবার মানুষ নিজের মতো করে আনন্দ ভাগ করে নিচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মানুষের সেই আনন্দের ছবিসমূহ। ঠিক তেমনই টলিউডের তারকারাও নিজের মতো করে এই দিনটা উপভোগ করলেন।
সম্প্রতি ইন্সটাগ্রামে দেখা গিয়েছে বহু সেলেব নিজেদের মতো করে বড়দিন পালন করছেন। কখনো কেক কেটে বা কখনো ছুটি কাটাতে গিয়ে। আর এবার ক্রিসমাসের আপডেট নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেলে লাল রঙের ড্রেসে তিনি একটি ছবি দিয়েছেন। লাল চকচকে ড্রেসের সঙ্গে চুলে হালকা কার্লস এবং হালকা মেকআপের সঙ্গে গাঢ় লাল ঠোঁটে তিনি জমিয়ে নাচ করছেন। যদিও নায়িকা জানিয়েছেন এটি ক্রিসমাসের বিশেষ পোস্ট নয়। কিন্তু দর্শনার সমস্ত পোস্টেই অনুরাগীরা এতটাই উৎসাহ দেখান যে এবারেও তার অন্যথা হল না।
আরও পড়ুন: Aamir Khan Wedding: ৫ জুলাই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, ছিমছাম অনুষ্ঠানে থাকছেন কারা?
View this post on Instagram
আরও পড়ুন: সিদ্ধার্থ-মিঠাইয়ের কেমিস্ট্রি জমে ক্ষীর, নিজের হাতে বউকে গয়না পরালেন সিড! ভাইরাল ভিডিও
আর এই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। দর্শনার পাশাপাশি দু দিন আগেই বড়দিনের আগে নিজের একটি ছবি দিয়েছিলেন ঋতাভরী। ছবি দিয়ে নিজেই জানিয়েছিলেন বছরের সবথেকে প্রিয় সময় নাকি এটাই। এমনকি এই ছবি মুহূর্তেই নেট পাড়ায় ভাইরালও হয়ে যায়। ওই ছবি দেখেই ইতিমধ্যে বেশ আনন্দিত নায়িকার বহু অনুগামী। তাদের মধ্যে অনেকেই ঋতাভরীকে কমেন্ট সেকশনে বাহবাও দিয়েছেন।




