এ একদিনের কথা নয়। গত বছরের শেষের দিকে স্যোশাল মিডিয়ায় গায়িকা ইমন চক্রবর্তীর পাশে একটি নতুন মুখ ক্রমশই স্পষ্ট হচ্ছিল। এই বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা ডানা বাঁধতে শুরু করলে সপাটে জবাব দিতে বছরের শুরুতেই নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইমন চক্রবর্তী। গত রবিবার শুভক্ষণে চার হাত এক হল নীল-ইমনের।
শুভ মুহূর্ত এবং জীবন সঙ্গীর সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন কুড়িয়ে নিল ইমন। টলি তারকা থেকে শুরু করে ফ্যান মহলের গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা বার্তার ঢেউ উঠেছে।
“তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর” এর মতো, যাহাই পুরাতন, তাকে পিছনে ফেলে রেখে পাকাপাকিভাবে গাঁটছড়া শক্ত করে নতুনের পথে এখন ইমন। সোমবার, বিয়ের মুহূর্তকে স্মৃতির পাতায় রচনা করবে বলে স্যোশাল মিডিয়ায় আরও একগুচ্ছ ছবি পোস্ট করে। ক্যাপশনে লেখে “মুহূর্তগুলো”.
View this post on Instagram
স্যোশাল মিডিয়ার ওয়াল জুড়ে ছবির ঝড় উঠলেও, ভাঁটা পড়েনি অভিনন্দনের। বরং রেশ থেকে গেছে গত কালের মুহূর্ত গুলির…।




