Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

শীতের সকালে হঠাৎই নস্টালজিক সোনাম… স্মৃতি ফিরে এলো তাঁর ওয়ালে

শীতের সকালে হঠাৎই নস্টালজিক সোনাম… স্মৃতি ফিরে এলো তাঁর ওয়ালে

অনিল কন্যা সোনাম কাপুর আহুজা এবং আনন্দ আহুজার প্রেম যেন রুপকথার গল্প আর তাঁরা সেই গল্পের রাজা-রানী। হঠাৎ এক শীতের সকালে সোনাম ফিরে গিয়েছেন ২০১৭ র সেই দিনে, যেদিন আনন্দ প্রথম তাঁকে ভালোবাসার কথা জানিয়ে অকপটে প্রেম নিবেদন করেছিল। জীবনের সেই বিশেষ মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে অভিনেত্রী আজ স্মৃতিচারণের পথে। আর সেই দিনের ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিলেন সেসব মুহূর্তগুলো।

পোস্টে দেখা যাচ্ছে, একগাল হাসি নিয়ে সোনাম আনন্দকে গলা জড়িয়ে রয়েছে, অন্যদিকে সোনামের কোমরে আনন্দের হাত। পুরনো ছবি দেখে নস্টালজিক হয়ে সোনাম ক্যাপশনে লিখেছেন, “Throwback to a wonderful trip where my beautiful husband Anand Ahuja proposed me. #august2017 #newyork #everydayphenomenal”.

এক বছর ডেটিংয়ের পর ২০১৮ তে তারা বিয়ে করেন। এর পর কেটে গেছে প্রায় আরও দু’বছর। বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারের সময় সোনাম জানিয়েছে আনান্দ এবং তাঁর “লং ডিসটেন্স রিলেশনশিপ”। কাজের সূত্রে বেশিরভাগ সময়ই আনন্দকে বিদেশে থাকতে হয়। সুতরাং ভালোবাসার মানুষের সঙ্গে দেখা বা কথা বলার এক মাত্র মাধ্যম ভিডিও কল।

আরও পড়ুন: সময় সবার বদলায়! স্ত্রীয়ের চিকিৎসার জন্য নিজের সহকর্মী সুপারস্টার মিঠুন এর কাছে হাত পাততে হল ‘ডিস্কো ড্যান্সার’ এর পরিচালক কে

এই মুহূর্তে সোনাম কাপুর স্কটল্যান্ডের গ্লাসগোতে রয়েছে “ব্লাইন্ড” ছবির শুটিংয়ের জন্য। সেখানে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় তাঁকে দেখা যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment