Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

হাসছে-খেলছে ছোট্টো ইউভান, বাবার ডাকে সাড়াও দিচ্ছে…

হাসছে-খেলছে ছোট্টো ইউভান, বাবার ডাকে সাড়াও দিচ্ছে…

রাজ-শুভশ্রীর ছেলে টলি মহলের কিউটেস্ট বেবি ইউভান চক্রবর্তী। গোল গোল চোখ, গালদুটো ফোলা আর কুল হ্যান্ডসাম লুক…। শনিবারের সকালে রাজ চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে খোশ মেজাজে রয়েছে ইউভান, বাবার সঙ্গে খেলছে, হাসছে, ডাকে সাড়া দিচ্ছে, টুকরো টুকরো শব্দ বলার চেষ্টা করছে, এমনই একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল।

 

ছাই রঙের পেঙ্গুইন প্রিন্টের জামা আর হলুদ রঙের প্যান্ট পরে আধঁশোয়া অবস্থায় বাবার সঙ্গে খেলছে আর বিভিন্ন অভিব্যক্তি প্রকাশের চেষ্টা করছে সঙ্গে গাল ভরানো খিলখিলিয়ে হাসে।

আরও পড়ুন: আজকের রাশিফল বুধবার ১৮ নভেম্বর ২০২০

করোনার পর্ব কাটার পর কিছুদিন আগেই রাজ-পুত্র ইউভান বাবার অফিসে (রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড) ঘুরতে গিয়েছিল। সেখানেই পরিচালক রাজ চক্রবর্তী নিজের চেয়ারে ছেলেকে বসিয়ে ছবি পোস্ট করেছিলেন। নেট মহলে বেশ ভাইরাল হয়েছিল সেই ছবি।

অন্যদিকে, দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর আউটিং মেতেছেন ইউভান মাদার শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী। তারই সঙ্গে কাজের মূলস্রোতে ফিরে আসার জন্য শরীরচর্চা চলছে জোর কদমে। বর্তমানে রাজ অন্যান্য ছবির পাশাপাশি, তাঁর নতুন ধারাবাহিক “ফেলনা” নিয়ে বেশ ব্যস্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment