Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

টুইটার নির্দিষ্ট কিছু মানুষকে follow করতে দিচ্ছে না…, অভিযোগ রিচা চাড্ডার

টুইটার নির্দিষ্ট কিছু মানুষকে follow করতে দিচ্ছে না…, অভিযোগ রিচা চাড্ডার

এবার বলিউড মহল থেকে অভিযোগ উঠল টুইটারের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে অনুরাগীরা তাঁকে follow করতে পারছেন না বলে অভিযোগ তোলেন টুইটারের বিরুদ্ধে। শনিবার অভিনেত্রী নিজের টুইটার প্রোফাইলের একটি স্ক্রিনশট তুলে তাকে প্রমাণ হিসাবে  প্রোফাইলের দেওয়ালে শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, follow বা following এর কোনো বোতাম নেই তার বদলে রয়েছে pending এর বোতাম।

https://twitter.com/RichaChadha/status/1360432647948931077?s=20

টুইটারের দেওয়ালের রিচা স্ক্রীনশট শেয়ার করে লিখেছেন, “guess what… @Twitter is stopping certain people from following me. Why through?” অর্থাৎ অনুমান করুন কি হচ্ছে! টুইটার কিছু নির্দিষ্ট মানুষকে আমার follow করা থেকে বিরত রাখছে। কিন্তু কেন হচ্ছে? ক্ষোভ মাখানো সুরে টুইটারের অধিকারীকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এমন একটি বিষয় তার সঙ্গে ঘটবে সেটা তিনি আগেও কল্পণা করতে পারেননি।

আরও পড়ুন: ‘প্রসেনজিৎ খুব প্রভাবশালী, ওর বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে মুখ খোলা যায়না’! বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, ভাইরাল ভিডিও

শনিবার সকালে রিচা চাড্ডার পোস্ট করা ছবিটি তাঁর ভক্ত মহলে সাড়া ফেলে দেয়। অনেকেই অভিনেত্রীর শেয়ার করা পোস্টটিতে কমেন্ট করে তাদের সমস্যার কথা জানিয়েছেন।

অভিনেত্রী রিচা চাড্ডা প্রায়শই প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে টুইট করে থাকেন। এছাড়াও বর্তমান সরকার ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন রকম সমালোচনামূলক টুইটও করতেন। সম্প্রতি, কঙ্গনা রানাওয়াতকে ইঙ্গিত করে একটি সমালোচনা মূলক টুইটও করেছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment