Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

পরনে লাল শাড়ি, নাচছে “জুন আন্টি”… জমজমাট জন্মদিনের পার্টি

পরনে লাল শাড়ি, নাচছে “জুন আন্টি”… জমজমাট জন্মদিনের পার্টি

যার জন্য আজ “শ্রীময়ী” টিআরপি তালিকায় শীর্ষে। সেই “জুন আন্টি” ওরফে ঊষসী চক্রবর্তীর জন্মদিন। বুধবার, মেট্রোপলিটন ক্লাবে টলিউডের কাছের বন্ধুদের নিয়ে জমজমাটি বার্থডে পার্টির আয়োজন করেছিলেন টেলি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। শুটিংয়ের বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় “জুন আন্টি”। মাঝেমধ্যেই ফেসবুক লাইভে তাঁকে দেখা যায়। একইভাবে জন্মদিন সেলিব্রেশনের কিছু মুহূর্তও ফেসবুকে অনুরাগীদের শেয়ার করেন।

মেট্রোপলিটন ক্লাবে উষশীর জন্মদিন সেলিব্রেশন হাজির হয়েছিল কাছের বন্ধু অর্থাৎ টলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। ছিলেন অভিনেতা রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, মনামি ঘোষ, লেখিকা অনুজা চট্টোপাধ্যায়ের। অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে কারা এবং কী উপহার দিয়েছে, সেসব কথা ফেসবুক লাইভের মাধ্যমে জানালেন জুন আন্টি।

আরও পড়ুন: ফুটফুটে ছেলের মা হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের প্রিয়ম! একরত্তি ছেলের সাথে প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বিয়ের ২ বছরের মধ্যেই বাবা-মা হয়েছেন প্রিয়ম-শুভজিত

বড় থেকে ছোট পর্দা সর্বত্রই বহুল পরিচিত মুখ ঊষসীর। তবে সম্প্রতি “শ্রীময়ী” ধারাবাহিকে খলনায়িকার অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন জুন আন্টি। বলাবাহুল্য দর্শকের কাছে উষসী স্বনামে নয় “জুন আন্টি” নামে বিশেষ পরিচিত।

আরও পড়ুন: প্রেম করছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমি চক্রবর্তী! নতুন বছরেই নিজের মনের মানুষের সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে দিলেন রানী রাসমণি ধারাবাহিকের কমলা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment