Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

শুভ মুক্তির দোরগোড়ায় 83, মুক্তির তারিখ ঘোষণা করলেন রণবীর সিং

শুভ মুক্তির দোরগোড়ায় 83, মুক্তির তারিখ ঘোষণা করলেন রণবীর সিং

লম্বা অপেক্ষাকে অবসান ঘটিয়ে মুক্তির পেতে চলেছে রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত ছবি “83”। রণবীর সিং “83” র পোস্টার সহ ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন নিজের ইনস্টাগ্রামে।

শুক্রবার, রণবীর সিং নিজের ইনস্টাগ্রামে জানান বহু প্রতীক্ষিত ছবি “83” এবছর ৪ জুনে মুক্তি পেতে চলেছে। রণবীরের আপকামিং ছবিটি মোট চারটি ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে। ছবি মুক্তির খবর নেট দুনিয়ায় প্রকাশ পেতেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস জেগে উঠেছে।

 

আরও পড়ুন: Kavya Maran Wedding: অনিরুদ্ধর সঙ্গে কি বিয়ের পিঁড়িতে কাব্য মারান? ছড়াল জল্পনা

“83” মূলত স্পোর্টস ড্রামা ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। পরিচালক কবীর খানের নির্দেশনায় ভারতে প্রথম বিশ্বকাপ জয়ের গল্প রুপালি পর্দায় ফুটে উঠতে চলেছে। কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রানবির সিং এবং কাপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রিয়েল লাইফ কাপল বিয়ের পর এই প্রথমবার সিনেমার পর্দায় জুটি বেঁধে কাজ করবে। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও একই দিনে মুক্তি পাবে।

২০২০ র ১০ এপ্রিল “83” ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ স্থগিত করা হয়েছিল৷ প্রথমে জানা যাচ্ছিল যে একটি ওটিটি প্ল্যাটফর্ম ১৪৩ কোটি টাকায় এই ছবি কিনে নিতে চেয়েছিল৷ কিন্তু পরে রিলায়েন্স এন্টারটেন্টমেন্ট গ্রুপ সিইও শিবাশিস সরকার এক সাক্ষাৎকারে বলেন, “এই খবরের কোনও সত্যতা নেই৷ ছবির প্রযোজক থেকে শুরু করে নির্মাতা সকলেই চেয়েছেন কয়েক মাসের মধ্যে থ্রিয়েট্রিকাল রিলিজ হোক৷ আর সেটাই হচ্ছে৷”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment