Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

নতুন বাংলা সোনার বাংলা গড়তে আজ বিজেপি ব্রিগেডের মঞ্চে হিরণ

নতুন বাংলা সোনার বাংলা গড়তে আজ বিজেপি ব্রিগেডের মঞ্চে হিরণ

ভারতের রাজনীতিতে সবচেয়ে বড়ো উৎসব ভোট উৎসব। তারই আবহাওয়া এখন বাংলার বিভিন্ন প্রান্তে। আজ সেই দিন, প্রথমবার ব্রিগেডের উদ্যানে বিজেপির সমাবেশ। ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকতে চলেছেন খোদ ভারতীয় জনতা পার্টির কান্ডারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মঞ্চে প্রথমবার মোদীজির সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন বাংলার ছেলে বিজেপিতে যোগদানকারী হিরণ চ্যাটার্জী।

পরনে সাদা জামা, গলায় বিজেপি সদস্যের কার্ড। সোনার বাংলা, নতুন বাংলা গড়ার প্রতিজ্ঞা নিয়ে আজ মঞ্চে থাকতে চলেছেন তিনি। গোটা বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত অভিনেতা হিরণ।

একুশের নির্বাচনে প্রার্থী হতে পারুক বা না পারুক। কিন্তু নতুন বাংলা গড়ায় এবার প্রতিশ্রুতিবদ্ধ হিরণ চ্যাটার্জী।

আরও পড়ুন: রাজ্যের নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল, পুরভোট নিয়ে আলোচনা করতে চান বলে ট্যুইট ধনখড়ের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment