Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

বিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গে বলি-তারকা সিমি ঘারেওয়ালের সম্পর্ক! স্বীকার করলেন অভিনেত্রী

বিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গে বলি-তারকা সিমি ঘারেওয়ালের সম্পর্ক! স্বীকার করলেন অভিনেত্রী

বলিউড ইন্ড্রাস্টিতে ‘গর্জিয়াস লেডি’ নামে পরিচিত সিমি ঘারেওয়াল। তাঁর সঙ্গে ইন্ড্রাস্টির বহু বিখ্যাত ব্যক্তিদের প্রণয়ের সম্পর্ক ছিল, এমন অনেক কথাই বলিউড মহলে কান পাতলে এখনও শোনা যায়। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় শো Rendezvous with Simi Garewal এ অনেক প্রখ্যাত ব্যক্তিত্বরা তাঁদের জীবনের অনেক রহস্য প্রকাশ করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন, বিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গেও তাঁর প্রেমের সম্পর্কের কথা!

২০১১ সালে দ্য টাইমস অফ ইন্ডিয়ার নেওয়া একটি সাক্ষাৎকারে সিমি ঘারেওয়াল স্বীকার করেছিলেন, রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। অভিনেত্রী বলেছিলেন, রতন এবং আমার সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগিয়েছিল। রতন একজন সৎ এবং বিনয়ী ভদ্রলোক। টাকা-পয়সা কখনই তাঁকে চালনা করেনি। তবে তাঁর যখন ভারতে মন বসত না তেমন তিনি বিদেশে পাড়ি দিতেন।

একই সাক্ষাৎকারে সিমি তাঁর ব্যর্থ বিবাহ সম্পর্কে কথা শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, আমার প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানোর তিন মাসের মধ্যেই বিবাহ করেনি। কিন্তু পরে বুঝতে পারি আমরা দু’জন সম্পূর্ণ আলাদা জগতের মানুষ ছিলাম। তাই সেই বিবাহের সম্পর্ক বেশিদিন টেকেনি।

আরও পড়ুন: সুপারস্টার দেব এর সঙ্গে নৌকায় উদ্দাম নাচ মিঠাই এর! এবার গঙ্গার বুকে নৌকা চড়ে নববর্ষ উদযাপন করবেন জি বাংলার সদস্যরা! উপস্থিত ‘মিঠাই’ থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব, ভাইরাল ভিডিও

সিমি ঘারেওয়ালের বিবাহ হয়েছিল দিল্লির বিখ্যাত ব্যবসায়ী রবি মোহনের সঙ্গে। সম্পর্কের তিনমাসের মধ্যেই দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তাঁদের বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment