Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

স্বামী রাজ কুন্দ্রার পাপের প্রায়শ্চিত্ত করতে এবার বড়ো পদক্ষেপ নিয়ে মাথা ন্যাড়া করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি! নিজেই শেয়ার করলেন ভিডিও

স্বামী রাজ কুন্দ্রার পাপের প্রায়শ্চিত্ত করতে এবার বড়ো পদক্ষেপ নিয়ে মাথা ন্যাড়া করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি! নিজেই শেয়ার করলেন ভিডিও

পর্নোগ্রাফি কান্ড জড়িয়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রযোজক রাজ কুন্দ্রা। সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। তবে এখনো লাগাতার আক্রমণ এবং প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী শিল্পা শেট্টিকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অভিনেত্রীর একটি ব্যক্তিগত ফটো যেখানে মাথার বেশ খানিকটা চুল কামিয়ে ফেলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত মাথার নিচ থেকে অনেকখানি চুল উড়িয়ে দিয়ে সে ফটো নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন শিল্পা। তবে তারপর থেকেই তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্নের শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ মনে করছেন স্বামী রাজ কুন্দ্রার পাপের প্রায়শ্চিত্ত করতেই মাথার অর্ধেক চুল উড়িয়ে ন্যাড়া হয়েছেন অভিনেত্রী।

তবে শিল্পা অবশ্য সে সমস্ত প্রশ্নের উত্তর দেননি বরং নিজের ভিডিওর ক্যাপশন এর মাধ্যমে জানিয়েছেন তিনি যে হেয়ার কাটটি করেছেন, তাকে বলা হয় আন্ডার কাট। এবং অন্য ধরনের এই স্টাইল করার জন্য তিনি বেশ ভয় পাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়ে আন্ডার কাট করান তিনি।

আরও পড়ুন: Tamannaah Bhatia: ঘরের একটি মাত্র জিনিস বদলে দিল ভাগ্য! তামান্নার ‘লাকি চার্ম’ নিয়ে মুখ খুললেন ফারহা খান

তবে এখানেই অবশ্য থামছেনা নেটিজেনদের জল্পনা কারণ সদ্য জামিন পাওয়ার পরে রাজ কুন্দ্রা আবারো ফিরে গিয়েছেন তার আবাসনে এবং বর্তমানে শিল্পার সঙ্গেই রয়েছেন তিনি। তাই স্বামীর জন্যেই শিল্পা এই সিদ্ধান্ত নিলেন কিনা এখন সেই প্রশ্নেই উত্তাল সোশ্যাল মিডিয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment