Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

‘কচ্ছপের মত নিমুরা নিমুরা করছেন কেন?’ ‘এই নাচ দেখলে অজ্ঞান না হয়ে যায় ঐশ্বর্য’, ডান্স বাংলা ডান্সের মঞ্চে নেচে মারাত্বক ট্রোলড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

‘কচ্ছপের মত নিমুরা নিমুরা করছেন কেন?’ ‘এই নাচ দেখলে অজ্ঞান না হয়ে যায় ঐশ্বর্য’, ডান্স বাংলা ডান্সের মঞ্চে নেচে মারাত্বক ট্রোলড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চে বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে।পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন গানে ডান্স পারফর্ম করতে দেখা যায় অভিনেত্রীকে।এবার রঙ্গবতী নাচের দল শো থেকে বাদ পরায় তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেল শুভশ্রীকে। কিন্তু তারপরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। তার নাচ মোটেই ভালো হয় নি এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের।

প্রসঙ্গত এদিন ডান্স বাংলা ডান্সের মঞ্চে বলিউডের ‘নিম্বুরা নিম্বুরা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলীকে। তারপরই নেট দুনিয়ায় আক্রমণের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। নেটিজেন একটি বড় অংশ জানিয়েছেন গানটির আসল নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন এমন নাচ দেখলে অজ্ঞান হয়ে যাবেন।

যদিও অভিনেত্রী নিজে এর কোনো প্রতিবাদ করেননি, তবে তার হয়ে আসরে নেমেছেন শুভশ্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন লাল পাড় সাদা শাড়ি পরা অভিনেত্রী দারুন পারফর্ম করেছেন গানটিতে। পাশাপাশি অনেকেই জানিয়েছেন কঠোর পরিশ্রম করে আবার আগের মত শারীরিক গঠন ফিরিয়ে আনার তীব্র প্রচেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। যে কারণে আরো ভালো লেগেছে তাই ডান্স পারফরম্যান্সটি।

আরও পড়ুন: নিজের পোষ্য কুকুর হ্যাপি-র সঙ্গে ছবি পোস্ট করে এবারে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী নুসরত জাহান, নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছেন সাংসদ অভিনেত্রী, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment