Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

শার্ট প্যান্ট পরে একেবারে হিরোর সাজে ইউভান, হ্যান্ডসাম বয় ইউভানের নতুন লুক ভাইরাল, দেখুন নায়িকা শুভশ্রীর ছেলেকে, তুমুল ভাইরাল ভিডিও

শার্ট প্যান্ট পরে একেবারে হিরোর সাজে ইউভান, হ্যান্ডসাম বয় ইউভানের নতুন লুক ভাইরাল, দেখুন নায়িকা শুভশ্রীর ছেলেকে, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন হলেন ইউভান চক্রবর্তী। সদ্য এক বছরে পা দিয়েছেন তিনি। তার বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্তের ছবি তার পরিবারের সদস্যরা শেয়ার করে থাকেন নেটদুনিয়ায় যা ভাইরাল হয় নিমেষে। এই খুদা সেলিব্রিটির যেকোনো ছবি কিংবা ভিডিও দেখতে পছন্দ করেন নেটিজেনরাও। নেটদুনিয়ায় ইউভানের জনপ্রিয়তা এতটাই যে সে হাসলেও সেটা খবর হয়ে যাবে। সম্প্রতি সে তার পরিবারের সঙ্গে চুটিয়ে আনন্দ করে পুজো কাটিয়েছে। তার ঝলকও মিলেছিল নেটদুনিয়ায়। তার আগেই মালদ্বীপে ঘুরতে গিয়েছিল বাবা-মায়ের সঙ্গে। এক বছর পূরণ করতে না করতেই বিদেশ ভ্রমণ সেরে ফেলল ইউভান। সে যে তার পরিবারের কাছে খুবই প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী নিজের ছেলের আরো একটি বুমেরাং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন, যা নেটদুনিয়ায় শেয়ার হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভাইরাল হওয়া বুমেরাং-এ ইউভানকে সাদাকালোর কম্বিনেশনে চেক শার্ট এবং জিন্সের প্যান্ট পড়ে দেখা গিয়েছে। তার পায়ে ছিল গোলাপি রঙের জুতো। অভিনেত্রী এই বুমেরাংটি শেয়ার করে একটি স্টিকার লাগিয়ে দিয়েছেন তার ওপর যেখানে লেখা ‘হে হ্যান্ডসাম’। সম্ভবত সেজেগুজে ইউভান যখন নিজের মনে খেলা করছিল অভিনেত্রী সেই সুযোগেই এই ভিডিওটি করে শেয়ার করে দিয়েছেন নেটদুনিয়া।

ইউভানের মা এবং বাবা দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ। রাজ-শুভশ্রীর জুটি সোশ্যাল মিডিয়ার পাওয়ার কাপেল। এই জুটির প্রচুর জনপ্রিয়তা রয়েছে নেটদুনিয়ায়। নিজেদের একসাথে বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। নিজেদের পাশাপাশি ছেলের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তারা। যা ভাইরাল হয় নিমেষে। বেশ অনেকদিন ইউভানকে দেখতে না পেলে নেটিজেনরাও অস্থির হয়ে পড়েন। সে এখন সকলেরই প্রিয় হয়ে উঠেছে। শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী নিজেদের কাজের ব্যস্ততার মাঝেও যতটা সম্ভব সময় তাদের ছেলের সঙ্গে কাটান। বর্তমানে ইউভানের পাশাপাশি রাজ-শুভশ্রী জুটিও যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে হিট তা আলাদা ভাবে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: সঙ্গম থেকে চরম পরকীয়া! নোংরা কেচ্ছা সত্বেও বলিউডের হাই প্রোফাইল পরিবার ‘বচ্চন পরিবার’, পরকীয়া থেকে সঙ্গম! এই পরিবারের সুনামের পাশাপাশি প্রচুর বদনাম ও আছে, ঐশ্বর্য রাই বচ্চন কে নিয়ে বিভিন্ন ধরনের কেচ্ছা ছড়িয়ে রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment