Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘ট্রোল হতে হতে গণ্ডার হয়ে গেছি, গায়ে লাগে না, ট্রোল যারা করে তারা বেকার’! সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নুসরত

‘ট্রোল হতে হতে গণ্ডার হয়ে গেছি, গায়ে লাগে না, ট্রোল যারা করে তারা বেকার’! সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নুসরত

বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় নায়িকা হলেন নুসরত ফারিয়া। অনেকেই জানেননা অভিনয়ের পাশাপাশি গান গাওয়া এবং নাচেও সমান দক্ষ তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও হাবিবি। অতি কম সময়ের মধ্যেই যা চরম ভাইরাল হয়ে উঠেছে। এবার সেই প্রসঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে।

তিনি জানিয়েছেন তিনি যখন তার ক্যারিয়ার শুরু করেছিলেন তখনই জানতেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাব জীবনে কতখানি। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্নভাবে নেটদুনিয়ায় সমালোচিত হতে হয়েছে তাকে। তবে নুসরত এদিন জানিয়েছেন সমালোচিত হতে হতে এখন আর কোনো কটাক্ষই তার গায়ে লাগেনা। বরং যারা সমালোচনা করেন তারা কতখানি বেকার সেটাই কেবল তিনি ভাবেন বলে জানিয়েছেন।

এর আগে বাংলাদেশের পাশাপাশি টলিউডের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এদিন তিনি জানিয়েছেন বিরসা দাশগুপ্ত এবং পরিচালক রাজ চন্দের সঙ্গে আগামীতে ছবি করার কথা হচ্ছে তার।

আরও পড়ুন: ধারাবাহিক নিয়ে উঠছে একের পর এক খিল্লির ঝড়, টিআরপি ঠেকেছে তলানিতে! এরই মধ্যে অভিনেত্রী শ্যামউপ্তি (গুড্ডি) খুলে ফেলল তাঁর নতুন ইউটিউব চ্যানেল, তবে কি নিজের অর্থের প্রয়োজন মেটাতে? এদিকে ইউটিউবের প্রথম ভিডিও সুপার হিট

পাশাপাশি আইন নিয়ে পড়াশোনাকেও সমানভাবে এগিয়ে নিয়ে গেছেন অভিনেত্রী।
নিজের মিউজিক ভিডিও নিয়ে তিনি জানিয়েছেন এটি একটি ডান্স নাম্বার হলেও তার মধ্যে সুরেলা একটি ব্যাপার রয়েছে। এবং গোটা বিষয়টি দর্শকদের ভাল লেগেছে তার জানতে পেরে তিনি আপ্লুত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment