Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

‘আমার বাড়ির কাজের মেয়েকে তোমার চেয়ে ভালো দেখতে’! মেকআপহীন ছবি পোস্ট করে তীব্র ট্রোলড সুপারস্টার স্বরা ভাস্বর! ধুয়ে দিলেন ট্রোলার দের

‘আমার বাড়ির কাজের মেয়েকে তোমার চেয়ে ভালো দেখতে’! মেকআপহীন ছবি পোস্ট করে তীব্র ট্রোলড সুপারস্টার স্বরা ভাস্বর! ধুয়ে দিলেন ট্রোলার দের

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ইন্ডাস্ট্রিতে বেশ ঠোঁটকাটা হিসেবে পরিচিত। মাঝেমধ্যেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন হয়ে পাল্টা দারুন জবাব দিতে দেখা যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হওয়া তার কাছে বোধহয় এখন জল-ভাত হয়ে গিয়েছে। এবার তেমনই আবারো সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন এর তির্যক মন্তব্যর সামনে পরতে হলো অভিনেত্রীকে।

প্রসঙ্গত এদিন অভিনেত্রী নিজের একটি মেকআপ ছাড়া ফটো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শাড়ি পরে, টেনে চুল বেঁধে অভিনেত্রী ক্যাপশনের মাধ্যমে জানিয়ে ছিলেন শাড়ি পরে, বই হাতে পার্কের মধ্যে দিয়ে হেঁটে তিনি আনন্দ অনুভব করেন। পাশাপাশি ‘কৃতজ্ঞ’ এবং ‘ছোট্ট আনন্দের’ মতো শব্দগুলি যোগ করতে দেখা গিয়েছিল তাকে। এর পরেই এক নেটিজেন কমেন্টের মাধ্যমে আক্রমণ করে বসেন অভিনেত্রীকে।

তিনি মন্তব্য করেন যে তার বাড়ির কাজের মেয়েকে অভিনেত্রীর থেকে ভালো দেখতে। বলাই বাহুল্য তার এই তীর্যক মন্তব্য চোখে পড়ে স্বরার। পাল্টা যথাযথ জবাব দিতে দেখা যায় অভিনেত্রীকে মুহূর্তের মধ্যেই। তিনি জানান যে তিনি বিশ্বাস করেন ওই ব্যক্তির বাড়িতে যিনি কাজ করেন তিনি অত্যন্ত সুন্দর।পাশাপাশি ওই ব্যক্তিকে বাড়ির কাজের মেয়ের সঙ্গে অভদ্র ব্যবহার না করতে অনুরোধ করেন অভিনেত্রী। বলাই বাহুল্য এদিন তার এই উত্তর মন জয় করে নিয়েছে তার অনুগামীদের।

আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে এবার মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিল ফড়িং, খুলে গেল জন্মদাতা পিতার মুখোশ! ‘আলতা ফড়িং’ এর নতুন পর্বে তীব্র চাঞ্চল্য নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment