Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

‘ব্রেকআপ হলে সবাই ভাবে ছেলেটাই খারাপ, কিন্তু এবার আমারো মুখ খোলার সময় এসে গেছে’! অভিনেত্রী দিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য ‘গঙ্গারাম’ অভিষেকের

‘ব্রেকআপ হলে সবাই ভাবে ছেলেটাই খারাপ, কিন্তু এবার আমারো মুখ খোলার সময় এসে গেছে’! অভিনেত্রী দিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য ‘গঙ্গারাম’ অভিষেকের

টলিউড অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই জানতেন। ‘সীমারেখা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন শুরু হয়েছিল তাদের সম্পর্ক। কিন্তু দীর্ঘ তিন বছর পর চলতি বছর আগস্ট মাসে টলিউডের অন্দরে শোনা যেতে থাকে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে বিস্ফোরক নানান তথ্য প্রকাশ করতে দেখা গেল অভিনেতা অভিষেক বসুকে।

সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সম্পর্কে বিচ্ছেদ ঘটলেই সবাই ভাবেন ছেলেদের দোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন তিন বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় প্রতিদিন কষ্ট পেতেন তিনিও। তবে মূলত পারিবারিক ঝামেলার জন্যই বিচ্ছেদ ঘটেছে তাদের সম্পর্কে এমনটাই ইঙ্গিত দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। তার সম্পর্কে তার পরিবার ক্রমশ গুরুত্ব হারাচ্ছিল, এমনটাই অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুগামীরা জানতে পারেন বিচ্ছেদের তিন মাসের মধ্যেই তিনি বর্তমানে চুটিয়ে প্রেম করছেন সুরভি মল্লিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই সম্পর্ককে সীলমোহর দিয়েছেন স্বয়ং অভিনেতাই। সে ব্যাপারে তিনি জানিয়েছেন সুরভীর সঙ্গে সম্পর্কটা তার ভবিতব্য বলে মনে হয়।

আরও পড়ুন: Farmers’ Protest নিয়ে আবেগঘন পোস্ট সোনাক্ষীর

পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন তাঁর অতীতের সম্পর্ক থেকে তিনি শিখেছেন যে ভালোবাসা দিয়ে সমস্ত ভুল শুধরে নেব এমনটা ভাবলেও বাস্তবে তা হয় না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment