Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘বোনুয়া’ মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব শেষ সুপারস্টার নুসরত জাহানের! সুপারস্টার মিমিকে আমন্ত্রণ জানালেন না অভিনেত্রী নিজের রেডিও শো তে, প্রিয় বান্ধবীর সঙ্গে সম্পর্ক একদম তলানিতে

‘বোনুয়া’ মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব শেষ সুপারস্টার নুসরত জাহানের! সুপারস্টার মিমিকে আমন্ত্রণ জানালেন না অভিনেত্রী নিজের রেডিও শো তে, প্রিয় বান্ধবীর সঙ্গে সম্পর্ক একদম তলানিতে

একসময় টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীর বন্ধুত্ব তাদের অনুগামীদের খুব প্রিয় হয়ে উঠেছিল। অভিনয় জগতের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক জগতেও সমানভাবে লড়াই করে সাংসদের পদ ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন তারা। কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে ব্যবধান বাড়তে থাকে তাদের।

শেষ পর্যন্ত টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই জানা যায় তলানিতে ঠেকেছে মিমি এবং নুসরতের বন্ধুত্ব। এবার আরো একবার সে কথাই যেন প্রমাণ করে দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা ব্যানার্জি! শোকাহত রচনার পাশে মদন মিত্র, উপস্থিত হলেন অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে

ভালোবেসে মিমি চক্রবর্তীকে বোনুয়া বলে ডাকতেন নুসরত জাহান। কিন্তু এবার নিজের নতুন রেডিও শোতে সেই বোনুয়াকেই আমন্ত্রণ জানালেন না অভিনেত্রী। ইতিমধ্যেই জানা গেছে বং গাই কিরণ দত্ত, মদন মিত্র থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী পর্যন্ত রয়েছেন আমন্ত্রিতের তালিকায়। কিন্তু মিমি চক্রবর্তীকে ডাকা হয়নি সেখানে।

পাশাপাশি নুসরতের সন্তানের জন্মের পর সেখানে উপহার পাঠালেও একবারও দেখা করতে যান নি মিমি। এমনকি নুসরতের বেবি শাওয়ারেও অনুপস্থিত ছিলেন তিনি। যা থেকে তাদের অনুগামীরা মনে করছেন মিমি এবং নুসরতের বন্ধুত্ব আর আগের জায়গায় নেই।

তবে এর আগে প্রকাশ্যে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও গোটা ব্যাপারটাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মিমি এবং নুসরত দুজনেই। কিন্তু এবার মিমিকে আমন্ত্রণ না জানানোয় আরো একবার গোটা বিষয়টি উঠে এলো নেটিজেনদের চোখের সামনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment