Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

‘বিয়ে করে এখন আর স্বামী কদর করেন না’! পাকিস্তানের শোয়েব মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা, তুমুল ভাইরাল ভিডিও

‘বিয়ে করে এখন আর স্বামী কদর করেন না’! পাকিস্তানের শোয়েব মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা, তুমুল ভাইরাল ভিডিও

আজ থেকে বছর ১১ আগে ভারত এবং পাকিস্তান দুই দেশেই চাঞ্চল্য ফেলে দিয়ে ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাদের বিয়ে বেশ শোরগোল সৃষ্টি করেছিল উপমহাদেশে।

তবে এখন বর্তমানে দুজনেই সুখে সংসার করছেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ভিডিও বার্তা দিতে দেখা গেল প্রাক্তন এই টেনিস সুন্দরীকে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে সানিয়া মির্জা অভিযোগ করেন যে স্বামী শোয়েব মালিক মোটেই তাকে এখন আর আগের মতো কদর করেন না।

তবে বলাই বাহুল্য গোটা ভিডিওটি মজার ছলেই বানাতে দেখা গিয়েছে তাকে। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় একটি বেশ মজার ট্রেন্ড চলছে যেখানে এক ভিডিওয় এক ব্যক্তিকে উপদেশ দিতে দেখা যায় যে যেখানে তোমার কদর নেই সেখানে থাকা মোটেও উচিত নয়। এর পরেই মজা করে সানিয়া জানিয়েছেন যে স্বামী শোয়েব মালিক তাকে মোটেও কদর করেন না।

আরও পড়ুন: বিষ্ণুপুরে সঙ্গীত উৎসব শুরু হচ্ছে ১০ জানুয়ারি, চলবে তিন দিন

প্রসঙ্গত বছর দুয়েক আগেই এক পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় সানিয়া। ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে তার। তাই বলাই বাহুল্য তার এদিনের ভিডিও দারুণ পছন্দ হয়েছে অনুগামীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment