Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

গৌরবের এক দেখাতেই পছন্দ শ্রীমাকে, কিন্তু শোলাঙ্কির সঙ্গেই কি ‘গাঁটছড়া’ বাঁধবেন গৌরব? জোরদার স্টার কাস্ট নিয়ে শুরু হয়ে চলছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’, তুমুল ভাইরাল ভিডিও

গৌরবের এক দেখাতেই পছন্দ শ্রীমাকে, কিন্তু শোলাঙ্কির সঙ্গেই কি ‘গাঁটছড়া’ বাঁধবেন গৌরব? জোরদার স্টার কাস্ট নিয়ে শুরু হয়ে চলছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসা চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে একাধিক নতুন ধারাবাহিকের। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল ‘গাঁটছড়া’। এদিন চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই নতুন ধারাবাহিকের ট্রেলার। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যেকার প্রেমের সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিকটি।

এই সিরিয়ালে দেখতে পাওয়া যাবে ‘রাণী রাসমণি’খ্যাত অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজ করে এই ধারাবাহিকের মাধ্যমে আবারো ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। পাশাপাশি তাদের বিপরীতে ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে শ্রীমা, শোলাঙ্কি এবং স্নিগ্ধা বসুর মত অভিনেত্রীদের। সূত্রের খবর, জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘অ্যাক্রোপলিস’ এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকবে।

তবে এখনো পর্যন্ত কোন টাইমে এই ধারাবাহিকটি সম্প্রচার হবে তা জানা যায়নি। টলিউডের অন্দরের খবর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই ধারাবাহিকটি সম্প্রচার। এখনো পর্যন্ত জানা গিয়েছে সন্ধ্যে সাতটা অর্থাৎ স্টার জলসার প্রাইম টাইমে দেখতে পাওয়া যাবে এই ধারাবাহিকটি। তবে সাতটার সময় যে ধারাবাহিকটি সম্প্রচার হয়, তা হল ‘শ্রীময়ী’। তাই অনুগামীরা মনে করছেন হয়তো শ্রীময়ীর সম্প্রচারের টাইম বদলে যাবে। বদলে দেখতে পাওয়া যাবে একাধিক স্টার সম্বলিত এই ধারাবাহিকটি।

আরও পড়ুন: হুবহু মাতালের গলা! সারেগামাপার মঞ্চে দুর্দান্ত গান গেয়ে ‘ডেডলি দেবদাস’ উপাধি পেল কলকাতার ছেলে দীপায়ন, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment