Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

পিঠ ভর্তি ট্যাটু! ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী মিশমি দাসের খোলা পিঠের ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মিশমির মারকাটারি ফিগারে ঘায়েল নেটজনতা

পিঠ ভর্তি ট্যাটু! ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী মিশমি দাসের খোলা পিঠের ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মিশমির মারকাটারি ফিগারে ঘায়েল নেটজনতা

মডেলিংয়ের জগত থেকে অভিনয় জগতে এসে অতি অল্প দিনের মধ্যেই নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন টলিউড অভিনেত্রী মিশমি দাস। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমানে হিন্দি ধারাবাহিকেও চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ এ তাকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছেন দর্শকরা।

তবে সেখানে সাদামাটা চুড়িদার পরেই রিনির চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। তাই এবার লেহেঙ্গা এবং পিঠ খোলা ব্লাউজে অভিনেত্রী মিশমি দাসের ফটো সোশ্যাল মিডিয়ায় দেখে যারপরনাই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত অভিনেত্রী ট্যাটু অত্যন্ত পছন্দ করেন। যে কারণে মানবদেহের সপ্ত চক্রকে ট্যাটুর মাধ্যমে নিজের পিঠে তুলে ধরেছেন অভিনেত্রী। এদিন তিনি যে ফটোটি পোস্ট করেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল তার সাতটি ট্যাটু। বলাই বাহুল্য তার এই ফটো এদিন মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: শুধু ভালো অভিনয় নয় অসাধারণ গানের গলাও অনুরাগের ছোঁয়ার ‘দীপা’ ওরফে স্বস্তিকার! দুর্দান্ত গান শুনিয়ে দর্শকদের মন জয় করলেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রীকে হিন্দি জি টিভির সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্জা’-তে অভিনেতা ক্রুশল আহুজার প্রেমিকা হিসেবে অভিনয় করতে দেখতে পাচ্ছেন দর্শকরা। সেখানেও অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এদিন তার ভাইরাল ফটো প্রমাণ করে দিয়েছে টিভির পর্দার মতো সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় মিশমি দাস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment