Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

‘ডিভোর্স হয়নি, তবে আলাদা থাকি’! স্বামী প্রবাল বসুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জী, সামনে এল তার ব্যক্তিগত জীবনের অজানা তথ্য, এই মুহূর্তে রচনার রিলেশনশিপ স্ট্যাটাস কী

‘ডিভোর্স হয়নি, তবে আলাদা থাকি’! স্বামী প্রবাল বসুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জী, সামনে এল তার ব্যক্তিগত জীবনের অজানা তথ্য, এই মুহূর্তে রচনার রিলেশনশিপ স্ট্যাটাস কী

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সিনিয়র অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সমান জনপ্রিয় তিনি। জি বাংলায় তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ সফলভাবে দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই বিস্তারিতভাবে জানতেন না।

অনেকক্ষেত্রে অনুগামীরা প্রশ্ন তুললেও রচনাকে এড়িয়ে যেতেই দেখা গিয়েছিল। তবে এবার শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে তার সম্পর্ক ঠিক কি রকম তা নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী রচনা ব্যানার্জিকে।

প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে একাধিকবার নিজের ছেলেকে নিয়ে কথা বলতে দেখা গেছে রচনা ব্যানার্জিকে। তবে স্বামীর সম্পর্কে সেভাবে কখনো অভিনেত্রী কোন তথ্য দেননি। এবার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলে রচনা জানালেন স্বামীর সঙ্গে ডিভোর্স না হলেও আলাদা থাকেন তিনি। এতদিন বাবা এবং ছেলের সঙ্গে থাকতেন রচনা। সদ্য অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। তারপর থেকে আপাতত ছেলের সঙ্গেই রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: চরম দুঃসংবাদ বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য! ‘অপরাজিতা অপুর’ পর বন্ধ হতে চলেছে জি বাংলার অতি-জনপ্রিয় সিরিয়াল ‘কড়ি খেলা’!

এদিন তিনি আরও জানিয়েছেন স্বামীর প্রবাল বসুর সঙ্গে বন্ধুর মত সম্পর্ক তার। মূলত ছেলের জন্যই এখনো একসঙ্গে সিনেমা দেখা থেকে শুরু করে ঘুরতে যাওয়া সমস্তটাই হয়। বলাই বাহুল্য অবশেষে প্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরে যারপরনাই খুশি হয়েছেন রচনা ব্যানার্জীর অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment