Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

‘ট্রোলিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি’! স্ত্রী মধুরিমার বিরুদ্ধে হওয়া তীব্র সোশ্যাল মিডিয়া ট্রোলের প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, বিয়ের পরই বডি শেমিংয়ের শিকার মধুরিমা

‘ট্রোলিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি’! স্ত্রী মধুরিমার বিরুদ্ধে হওয়া তীব্র সোশ্যাল মিডিয়া ট্রোলের প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, বিয়ের পরই বডি শেমিংয়ের শিকার মধুরিমা

এক বছর আগে থিয়েটারকর্মী মধুরিমা গোস্বামীকে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কোনরকম আরম্ভর দেখা যায়নি তাদের বিয়েতে। কিন্তু তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা তুমুল ভাইরাল হয়েছিল নিমেষের মধ্যে। এরপরই নেটিজেনদের একাংশের কাছে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেতা এবং তার স্ত্রী মধুরিমাকে। এবার গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অনির্বাণ।

এদিন ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতা এবং অভিনেত্রীরা এখন ট্রোলিং এ অভ্যস্ত হয়ে গিয়েছেন। কারণ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তাদের ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। প্রসঙ্গত গত বছর বিয়ের পর তাদের ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একটি অংশ তাদের বিবাহের পদ্ধতি থেকে শুরু করে মধুরিমার শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সেই প্রসঙ্গে এদিন অভিনেতা জানিয়েছেন সকলে মিলে একসঙ্গে হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে হয়তো ট্রোলিং বন্ধ হতে পারে। কিন্তু তিনি আরো জানিয়েছেন যে তিনি মনে করেন বাঙালিরা একসঙ্গে জোট বদ্ধ হয়ে কোন কাজ করতে পারে না। তাই আপাতত ট্রোলিংয়ে কোন প্রকার মনোযোগ না দেবার সিদ্ধান্ত নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

আরও পড়ুন: গোয়ায় পার্টি মুডে পার্নো-মিমি, নতুন সমীকরণের ইঙ্গিত!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment