Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘স্পাইডারম্যান, আয়রনম্যান বাতিল, এখন চলবে শুধু ‘টিম্যান’! নিজেই নিজেকে এবার সুপারহিরো আখ্যা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, বাঙালির নতুন সুপার হিরো অঙ্কুশ

‘স্পাইডারম্যান, আয়রনম্যান বাতিল, এখন চলবে শুধু ‘টিম্যান’! নিজেই নিজেকে এবার সুপারহিরো আখ্যা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, বাঙালির নতুন সুপার হিরো অঙ্কুশ

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা মানেই বিনোদনের সমার্থক একটি নাম। তার সোশ্যাল মিডিয়া খুললেই অনুগামীরা পেয়ে যান বিনোদনের অফুরন্ত উপকরণ। এবারও তেমনি নিজেকে নিয়েই মজা করতে দেখা গেল অভিনেতাকে। তবে তার এই নতুন মজা দারুণ পছন্দ হয়েছে তার অনুগামীদের।

প্রসঙ্গত সম্প্রতি মকাইবাড়ি চা বাগানে হাজির হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সেখানেই সুপারম্যানের পোজে ফটো তুলতে দেখা গিয়েছে তাকে। এদিন সেই ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুগামীদের অভিনেতা জানান লোকের কাছে আগে থেকেই আয়রনম্যান, সুপারম্যান এর মত সুপারহিরোরা রয়েছে। কিন্তু এবার বাঙালি তার নিজের টিম্যানকে পেল বলে দাবি করেছেন অভিনেতা। বলাই বাহুল্য বাঙালির চায়ের সঙ্গে যে গভীর সুসম্পর্ক বজায় রয়েছে, চা বাগানে ফটো তুলে, তাকেই ক্যাপশন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।

প্রসঙ্গত অভিনেতার অনুগামীরা জানেন ব্যস্ত পেশাদারী জীবনের থেকে অবসর পেলেই আর আটকে রাখেন না তিনি নিজেকে বরং বিভিন্ন জায়গায় বেড়াতে বেরিয়ে পড়েন অঙ্কুশ। তার এই ভ্রমণে সঙ্গী হতে দেখা যায় তাদের দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। এদিন অঙ্কুশের ফটো দেখে অনুগামীরা মনে করছেন এবারো হয়তো অবসর পেতেই তেমনই প্রেমিকাকে নিয়ে বেরিয়ে পড়েছেন অভিনেতা। বলাই বাহুল্য তার সুপারম্যান জোক কিন্তু দারুণ পছন্দ হয়েছে অনুগামীদের।

আরও পড়ুন: ‘বাঙালি সব ঠাকুরকে আপন করছে, কিন্তু বিহার, উত্তরপ্রদেশে কি কালী পুজো, মনসা পুজো হচ্ছে?’! প্রযোজক রানা সরকারের প্রশ্নে বিতর্ক নেটদুনিয়ায়, ভাইরাল পোস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment