Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

নিজে হাতে ছেলের জন্য কেক তৈরি করলেন নুসরত জাহান! নিজের হাতে আম কেক বানালেন নুসরাত জাহান, কার জন্য এত খাটলেন অভিনেত্রী? তুমুল ভাইরাল ভিডিও

নিজে হাতে ছেলের জন্য কেক তৈরি করলেন নুসরত জাহান! নিজের হাতে আম কেক বানালেন নুসরাত জাহান, কার জন্য এত খাটলেন অভিনেত্রী? তুমুল ভাইরাল ভিডিও

গত বছরের মাঝামাঝি সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত জাহান। তার জীবনের যেকোনো ঘটনাই মিডিয়ার কাছে হট কেক। কেক বলতে মনে পড়ল, সম্প্রতি নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে একটি ভিডিও ঘোরাফেরা করছে যেখানে নিজের হাতে কেক বানাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কার জন্য কেক বানালেন তিনি?

গতবছর আগস্ট মাসের শেষে ঈশানের মা হয়েছেন নুসরাত জাহান। তারপর থেকেই ধীরে ধীরে প্রকাশ করতে থাকেন তার জীবনের কিছু গোপন তথ্য। স্বীকার করে নেন যশ দাশগুপ্তের সাথে তার সম্পর্ক। মিডিয়ার সামনে ঘোষণা করেন তার সাথে যশ দাশগুপ্তের বিয়ের কথাও। ঈশানের বাবা যে যশই তাও তিনি প্রকাশ্যে জানিয়ে দেন ঈশানের জন্মের পরেই। বর্তমানে তারা একসাথেই থাকেন, মাঝে মাঝে তার ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। তবে বর্তমানে ভ্যাকেশনের মধ্যে রয়েছেন এই তারকা জুটি।

এই মুহূর্তে যশ দাশগুপ্ত কিংবা নুসরাত জাহানের শেয়ার করা যেকোনো পোস্টই নিমেষে ভাইরাল হয়। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নুসরাত জাহানের একটি কেক বানানোর ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। সেখানে দেখা যাচ্ছে নুসরাত জাহান নিজে হাতে একটি তিন থাকের আম কেক বানাচ্ছেন। এমনকি পুরো কেকটা সরু ও লম্বা করে কাটা আমের টুকরো দিয়েই সাজিয়েছেন অভিনেত্রী। যা দেখতে বেশ সুন্দর হয়েছিল। সম্প্রতি তার এই কেক বানানোর ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা।

আরও পড়ুন: ‘তোমার পা দেখতে আগ্রহী নই’! শর্ট ড্রেসে বাড়ির ছাদে উদ্দাম নেচে তীব্র ট্রোলড ‘পটলকুমার গানওয়ালার’ অভিনেত্রী হিয়া দে, ভাইরাল ভিডিও

তবে এর মাঝেই বেশ কয়েকজন প্রশ্ন তুলেছেন তিনি কার জন্য বানিয়েছে এই কেক? তবে সত্যি কথা বলতে সে কথা জানা যায়নি। তবে অনেকের ধারণা হয়েছে তিনি ছেলে ঈশানের জন্য কিংবা তার স্বামী যশ দাশগুপ্তর জন্য বানিয়েছেন এই কেক। সম্ভবত ভিডিওটি বেশ অনেকদিন আগেকার। গত বছরের শুরুর দিকের হতে পারে। কারণ খুব সম্প্রতি অভিনেত্রী কিংবা যশ দাশগুপ্ত এই ভিডিওটি শেয়ার করেন নি। ভিডিওটি পুরনো হলেও ভিডিওটি বেশ মনে ধরেছে অভিনেত্রীর অনুরাগীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment