Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

বিয়ের মন্ডপে আলিয়াকে ফেলে উমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আচার্য্য বাড়ির বউ এর সন্মান দেয় অভিমন্যু, টানটান উত্তেজনা পর্ব ধারাবাহিক উমা তে, ভাইরাল ভিডিও

বিয়ের মন্ডপে আলিয়াকে ফেলে উমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আচার্য্য বাড়ির বউ এর সন্মান দেয় অভিমন্যু, টানটান উত্তেজনা পর্ব ধারাবাহিক উমা তে, ভাইরাল ভিডিও

গতবছরই একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা। অল্প কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকের মন জয় করে নিয়েছে।ধারাবাহিকের মুখ্য চরিত্র উমার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী শিঞ্জিনি চক্রবর্তী।

এই মুহূর্তে ধারাবাহিকে টানটান পর্ব চলছে। ধারাবাহিকের নায়ক অর্থাৎ আচার্য্য বাড়ির ছেলে অভিমন্যুর সঙ্গে অনেক আগে থেকেই জনপ্রিয় ক্রিকেটার আলিয়া বোস এর বিয়ে ঠিক করা ছিল। কিন্তু নানান ঘটনার মাধ্যমে সেই বিয়ে ভেস্তে যায়, কারণ বিয়ের মন্ডপে দাড়িয়ে অভিমন্যু উমার সিঁথি তে সিঁদুর পরিয়ে দেয়।

ধারাবাহিকে আগের পর্ব গুলিতে দেখানো হয় যে উমা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার এবং তার বাবার স্বপ্ন সে একদিন বড় ক্রিকেটার হবে। কিন্তু উমার বাবার মৃত্যুর পর তার সেই স্বপ্ন ভেঙে যায়। আর উমা যাতে ক্রিকেট খেলতে না পারে তার জন্য উমা কে চোর অপবাদ দিয়ে বেঙ্গল টিম থেকে বের করে দেয় আলিয়া। আর এই ষড়যন্ত্রের পিছনে যে আলিয়া রয়েছে সেটা বুঝতে বেশি সময় লাগেনা অভির। তার বিয়ের মন্ডপে সকলের সামনে উমা কে বিয়ে করে সে। এই বিয়েতে বাড়ির সকলের মত থাকলেও এই বিয়ে মেনে নিতে পারেননি অভিমন্যুর বাবা ও পিসি। এই আলিয়াও উমা এবং অভির জীবন নষ্ট করতে উঠে পড়ে লাগে।

আরও পড়ুন: পরনে নীল-সাদা স্প্যাগেটি টিউব! হট লুকে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment