Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বিচ্ছেদের গুঞ্জন টলিউডে! মুখ খুলে বিস্ফোরক তথ্য জানালেন অভিনেত্রী, টেলিপাড়ায় জোর গুঞ্জন, সত্যিই কি তাই?

‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বিচ্ছেদের গুঞ্জন টলিউডে! মুখ খুলে বিস্ফোরক তথ্য জানালেন অভিনেত্রী, টেলিপাড়ায় জোর গুঞ্জন, সত্যিই কি তাই?

‘ত্রিনয়নী’ থেকে শুরু করে ‘দেশের মাটি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী শ্রুতি দাসকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। তবে অনুগামীদের কাছ থেকে কখনো নিজের ব্যক্তিগত জীবনকে লুকিয়ে রাখেন না অভিনেত্রী।

বরং সকলের সামনেই প্রকাশ্যে স্বীকার করে নিতে দেখা গিয়েছে যে তিনি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন দীর্ঘদিন ধরে। তবে এবার টলিউডের জোর জল্পনা শোনা গেল শ্রুতি এবং স্বর্ণেন্দুর প্রেমের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে। অবশেষে গোটা ঘটনা নিয়ে মুখ খুলে বিস্ফোরক স্বীকারোক্তি করতে দেখা গেল অভিনেত্রী শ্রুতি দাসকে।

এদিন তিনি জানিয়েছেন তাঁদের কোনো রকম বিচ্ছেদ হয়নি। তবে তার এক ঘনিষ্ঠ বন্ধু এই ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন বিনোদন ইন্ডাস্ট্রিতে বলে দাবি তার। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন পরিচালকের সঙ্গে প্রেম করেন বলেই তিনি বিভিন্ন ধারাবাহিকে কাজ করার সুযোগ পান এমন রটনাও শোনা যাচ্ছে টলিউডে। তবে সমস্ত দাবিকে উড়িয়ে দিয়ে শ্রুতি জানিয়েছেন নিজের যোগ্যতায় তিনি টলিউডে রয়েছেন।

আরও পড়ুন: এই বয়সেও ফাটাফাটি ভাসান নাচ রঞ্জিত মল্লিকের, সাক্ষী থাকল নাতি কবীর! দেবীবরণ শেষে সিঁদুরখেলায় মাতলেন কোয়েল, বিজয়া দশমীতে মা-কে বরণ করলেন অভিনেত্রী কোয়েল, ভাইরাল ভিডিও

পাশাপাশি স্বর্ণেন্দু রসঙ্গে তার কোনদিন বিচ্ছেদ হবে না বলেও দাবি করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে তিনি জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে বন্ধু বলে যাকে তিনি মনে করতেন তার থেকে এ ধরনের আচরণ পাওয়ায় তিনি যারপরনাই দুঃখিত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment