Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

টাকার লোভে হাতছাড়া সোনার সুযোগ! ‘পুষ্পা’র সুযোগ ছেড়ে এবার আফশোস করছেন নোরা ফতেহি, দিশা পাটানি, হাত কামড়াচ্ছেন নোরা-দিশা

টাকার লোভে হাতছাড়া সোনার সুযোগ! ‘পুষ্পা’র সুযোগ ছেড়ে এবার আফশোস করছেন নোরা ফতেহি, দিশা পাটানি, হাত কামড়াচ্ছেন নোরা-দিশা

গতবছর শেষদিকে সিনেমা হলে মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি পুষ্পা যা রিলিজ হওয়ার অত্যন্ত কম দিনের মধ্যেই ভেঙে দিয়েছিল নানান রেকর্ড। একই সময়ে মুক্তি পাওয়া বলিউড অভিনেতাদের সিনেমাকেও সাফল্যের দিকে থেকে টপকে যেতে সক্ষম হয়েছিল দক্ষিণ ইন্ডাস্ট্রির এই সিনেমা। তবে এবার জানা গেল এই সিনেমার জন্য প্রথম পছন্দ আল্লু অর্জুন নন বরং অফার করা হয়েছিল আরেক অভিনেতা মহেশ বাবুকে।

পাশাপাশি জানা গিয়েছে জনপ্রিয় আইটেম সং ‘আ আনতাভা’ অফার করা হয়েছিল বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। কিন্তু তিনি সেই চরিত্র ফিরিয়ে দেন। এমনকি পুষ্পা ছবির নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী সামান্থা। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই সিনেমার অফার। শেষ পর্যন্ত তাঁর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রশ্মিকা মন্দন্না।

জানা গিয়েছে যে জনপ্রিয় আইটেম সংয়ের জন্য বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকেও অফার করা হয়েছিল। কিন্তু তিনি একটি গানের জন্য বিরাট পরিমাণ পারিশ্রমিক চেয়ে বসে ছিলেন যে কারণে বাধ্য হন নির্মাতারা তাকে বাদ দিতে।
তবে টাকার লোভে এই সমস্ত প্রজেক্ট তারা না করলেও বাণিজ্যিকভাবে দুটি প্রজেক্টই দারুণ সফল হয়েছে। ফলে বলাই বাহুল্য সোনার সুযোগ হাতছাড়া হয়েছে এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন: বছর শুরুতেই ফুল অন রোমান্সে মাতলেন নীল-তৃণা, রোমান্টিক রিল ভিডিও শেয়ার অভিনেতার, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment